মার্কিন তরুণের ট্রাম্প টাওয়ারে উঠতে চাওয়ার নেপথ্যে

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০১৬, ১৯:১৬আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৯:১৬
image

ট্রাম্প টাওয়ারে ওঠার চেষ্টা করছে সে তরুণ যুক্তরাষ্ট্রের আকাশচুম্বী ভবন ট্রাম্প টাওয়ার বেয়ে ওঠার চেষ্টা করে বিপুল আলোচনার জন্ম দিয়েছেন এক তরুণ। কেন তিনি কেন হঠাৎ করে এ পদক্ষেপ নিয়েছিলেন তা নিয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এরইমধ্যে ইন্টারনেটে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ইমেইলের মাধ্যমে এরকম একটি ভিডিও হাতে পাওয়ার কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার। ভিডিওতে এক তরুণকে ট্রাম্প টাওয়ারে ওঠার চেষ্টা করার ব্যাখ্যা দিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ভিডিওতে দেখা যাওয়া তরুণই ট্রাম্প টাওয়ারে উঠতে চাওয়া সেই তরুণ।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ৬৮ তলাবিশিষ্ট ওই ভবনটি ম্যানহাটনের মিডটাউন এলাকায় অবস্থিত। বুধবার বিকেলে হঠাৎ করেই দড়ি বেয়ে বহুতল ভবনটিতে বেয়ে উঠতে শুরু করেন ২০ বছর বয়সী ওই তরুণ। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে বিষয়টি পথচারীদের নজরে আসে। ঘটনার আকস্মিকতায় লোকজন হতভম্ভ হয়ে পড়েন। লোকজনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। দড়ি বেয়ে উপরে উঠতে থাকা ওই ব্যক্তিকে থামাতে দফায় দফায় চেষ্টা চালায় পুলিশ। এক পর্যায়ে দড়ি বেয়ে উঠতে থাকা স্টিভকে থামাতে তার ওপরে ওঠার পথ বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ২১ তলা পর্যন্ত ওঠার পর ওই ফ্লোরের জানালা থেকে সব কাচ সরিয়ে ওই যুবককে পাকড়াও করে পুলিশ। পরে তাকে বেলেভ্যু হাসপাতালে পাঠানো হয়।

শেষ পর্যন্ত তাকে পাকড়াও করে পুলিশ
মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার দাবি করেছে, ট্রাম্প টাওয়ার বেয়ে এক তরুণের উপরে ওঠার প্রচেষ্টা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ইমেইলে তাদের কাছে একটি ভিডিও পাঠানো হয়। ভিডিওতে দেখা গেছে এক তরুণ ব্যাখ্যা করছেন কেন তিনি ট্রাম্প টাওয়ারে ওঠার চেষ্টা করেছেন। ভিডিওটি ৯ আগস্ট পোস্ট করেছেন লেভেন থাম্পস নামের এক ইউটিউব ব্যবহারকারী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা নাগাদ ভিডিওটি ৫ হাজার ভিউজ হয়েছে। ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে ‘স্বতন্ত্র গবেষক’ বলে পরিচয় দেন। তিনি দাবি করেছেন, ট্রাম্পের দৃষ্টি আকর্ষণের জন্য এমনটা করেছিলেন। ভিডিওর শেষে ওই তরুণকে ভিউয়ারদের ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করতে দেখা গেছে। তিনি বলছেন, ‘বের হয়ে আসুন এবং ট্রাম্পকে ভোট দিন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ওই তরুণকে স্টিভ হিসেবে শনাক্ত করেছে। স্টিভ ভার্জিনিয়ার অধিবাসী বলেও জানিয়েছেন তারা। তবে ভিডিওতে দেখা যাওয়া ওই তরুণ আর ট্রাম্প টাওয়ারে উঠতে চাওয়া তরুণটি একই কিনা সে ব্যাপারে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। সূত্র: বিজনেস ইনসাইডার

/এফইউ/বিএ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম