যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে তরুণ নিহত, উত্তপ্ত মিলওয়াউকি শহর

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৬, ১৪:৩৫আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৪:৪০
image

সহিংসতার সময় পুলিশের গাড়িতে ইট ছোড়া হয় পুলিশের গুলিতে ২৩ বছর বয়সী এক ‘সশস্ত্র’ তরুণ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মিলওয়াউকি শহরের রাস্তায় রাস্তায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। এদিন প্রায় ১০০ মানুষ জড়ো হয়ে এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। সে সময় একটি পেট্রোল স্টেশনসহ বেশ কয়েকটি ভবন ও গাড়িতে অগ্নি সংযোগও করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
পুলিশের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শনিবার মিলওয়াউকি শহরের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ ওই তরুণের গাড়িটিকে থামতে বলে। সে সময় গাড়ি থেকে নেমে পালিয়ে যায় সে। পরে তাকে ধাওয়া করতে গিয়ে পুলিশ গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই তরুণ।’
নিহত তরুণ কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভূক্ত তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে তার হাতে একটি চুরি করা হ্যান্ডগান ছিল এবং তার পূর্বে গ্রেফতার হওয়ার রেকর্ড রয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগেও পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন সময়ে বিক্ষোভ হয়েছে। শনিবার নতুন করে পুলিশের গুলিতে তরুণ নিহত হওয়ার ঘটনায় আবারও ক্ষুব্ধ হয়ে ওঠে যুক্তরাষ্ট্রবাসী। বিক্ষোভ করতে মিলওয়াউকির রাস্তায় নেমে আসে তারা। চলে অগ্নিসংযোগের ঘটনা। বিক্ষুব্ধরা পুলিশের গাড়িতে ইট ছুড়লে এক কমর্কর্তা মাথায় আঘাত পান। পুলিশের দাবি, গুলি চলতে থাকায়, শুরুতে আগুন নেভাতেও দমকলকর্মীরা হিমশিম খাচ্ছিলেন।

এদিকে মিলওয়াউকির মেয়র টম ব্যারেট রাস্তায় বিক্ষোভরতদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের মা-বাবার প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার রাতভর চলা সহিংসতা বন্ধ করতে পুলিশের পক্ষ থেকেও আহ্বান জানানো হয়। এখন মিলওয়াউকি শহরের উত্তরের অংশ শান্ত হয়ে এসেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম