সীমান্তে আত্মঘাতী হামলা, ৫০ সিরীয় বিদ্রোহীকে হত্যার দাবি আইএস-এর

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৬, ২০:২২আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ২০:২৩
image

সীমান্তে আত্মঘাতী হামলা, ৫০ সিরীয় বিদ্রোহীকে হত্যার দাবি আইএস-এর সিরিয়া-তুরস্ক সীমান্তে এক বাসে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করে আইএস দাবি করেছে, সেখানে ৫০ সিরীয় বিদ্রোহীকে হত্যা করতে সমর্থ হয়েছেন তারা।
তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, হত্যাকাণ্ডের স্বীকার হওয়া মানুষের সংখ্যা ৩২ জন। তারা দাবি করেছে, হত্যাকাণ্ডের শিকার হওয়াদের মধ্যে দুজন তুর্কি সেনাও রয়েছেন। তবে তুর্কি কর্তৃপক্ষ এখনও এ নিয়ে কিছু জানায়নি।
স্থানীয় বিদ্রোহীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, আতমে সীমান্তাঞ্চলের কাছে বাসটি হামলার শিকার হয়। ওই বাসে যারা ছিলেন তারা সবাই সিরীয় বিদ্রোহী। আইএসবিরোধী অভিযানে যোগ দিতে ওই বাসে করে আলেপ্পো যাচ্ছিলেন তারা। সে সময় হামলার শিকার হয় বাসটি।
রয়টার্সের প্রতিবেদনে এই হামলার আইএসের বিবৃতির বরাত দিয়ে তাদের দায় স্বীকারের খবর প্রকাশিত হয়েছে। অনলাইনে প্রকাশিত সেই বিবৃতিতে ফায়লাখ আল শামস এবং নূর আল দীন আল জিন্কি বিদ্রোহী গোষ্ঠীর ৫০ জনকে হত্যার দাবি করেছে আইএস।
তুরস্কের সিএনএন টেলিভিশনে সেই ভস্মীভূত বাসটি দেখা গেছে। দেখা গেছে হামলাস্থলে ছোপ ছোপ রক্ত। আহতদের হাসপাতালে নিতে তোড়জোড়ের দৃশ্যও ধরা পড়েছে সিএনএন-এর ক্যামেরায়।

/বিএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম