দুই বাংলাদেশি হত্যা

নিউ ইয়র্কে মুসলিমদের সুরক্ষায় বাড়তি ব্যবস্থা!

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৬, ১৩:১৯আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৩:২৫

আল ফুরকান জামে মসজিদ থেকে নামাজ শেষে বাসায় ফেরার পথে খুন হন ইমামসহ দুই বাংলাদেশি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যার ঘটনায় মুসলিম সম্প্রদায়ের জন্য বাড়তির সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে মসজিদগুলোর জন্যও এ ব্যবস্থা প্রযোজ্য হবে। শিগগিরই নিউ ইয়র্ক পুলিশের এমন তৎপরতা দৃশ্যমান হবে। ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও।

মেয়র বিল ডে ব্লাসিও বলেন, আমরা সব নিউ ইয়র্কারকে এটা নিশ্চিত করছি যে, এই শহর দুনিয়ার যে কোনও প্রান্তের মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমাদের একজনের ওপর হামলা আমাদের সবার ওপরই হামলা। আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে।

তিনি বলেন, নিউ ইয়র্কের ৮৫ লাখ মানুষের পক্ষ থেকে আমি সেসব পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি যারা তাদের দুইজন ভালো মানুষকে হারিয়েছেন। মাওলানা আকুঞ্জি এবং থারা উদ্দিনের প্রতিবেশী এবং বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

ইসলামে একজন ব্যক্তির মৃত্যু মানে শুধু একটি পরিবার থেকে তার হারিয়ে যাওয়া নয় বরং পুরো সম্প্রদায় থেকেই একজন মানুষের হারিয়ে যাওয়া। নিউ ইয়র্কের বাসিন্দা হিসেবে এটা আমরা বুঝতে পারছি।

নিউ ইয়র্কের মেয়র বলেন, মুসলিম সম্প্রদায়ের কারণে নিউ ইয়র্ক সিটি অধিকতর ভালো এবং একটা শক্তিশালী জায়গা। আমরা সেসব কণ্ঠ শুনতে চাই না, যা আমাদের বিভক্ত করার চেষ্টা করে। আমরা সবসময় মুসলিমদের পাশে দাঁড়াবো। এ হত্যাকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাকুক আমরা তাকে বিচারের আওতায় আনার বিষয়টি নিশ্চিত করবো।

নিউ ইয়র্কে মুসলিমদের সুরক্ষায় বাড়তি ব্যবস্থা!

এর আগে এক বিবৃতিতে নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, আমরা এখনও মাওলানা আকুঞ্জি এবং থারা উদ্দিন-এর হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে জানি না। আমরা এটা জানি যে, আমাদের মুসলিম সম্প্রদায়ের সদস্যরা ধর্মীয় বিদ্বেষের শিকার। এটা একটা সংকটময় পরিস্থিতি।
এদিকে নিউ ইয়র্ক সিটি পুলিশ সোমবার জানিয়েছে, বাংলাদেশি ইমাম ও তার সহকারীকে হত্যার দায়ে আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের হুবার্ট রেয়েস জানান, ব্রুকলিনের বাসিন্দা অস্কার মোরেলের (৩৫) বিরুদ্ধে জোড়া খুনের এ অভিযোগ আনা হয়।

পুলিশ জানিয়েছে, মোরেলের বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে দুটি অভিযোগ গঠন করা হয়েছে। রবিবার রাতে অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তখন পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনা হিট অ্যান্ড রান সংক্রান্ত অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

ওজোন পার্ক এলাকায় শনিবার মসজিদ থেকে বের হওয়ার পর ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও তার সহকারী তারা উদ্দিন (৬৪)-কে প্রকাশ্য দিনের বেলায় মাথায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনা মার্কিন মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে। নিউইয়র্কের আতঙ্কিত মুসলিমরা নিরাপত্তা জোরদার এবং হামলাকারীর শাস্তির দাবি জানিয়েছেন।

নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও

পুলিশ বলছে, এ হামলার পেছনে ধর্মীয় বিদ্বেষ কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু সোমবার সন্ধ্যা নাগাদ পুলিশ হত্যাকারীর উদ্দেশ্য সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি।

এর আগে পুলিশ জানিয়েছিল, জোড়া খুনের ঘটনায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার সন্দেহভাজন খুনি স্কেচ প্রকাশ করে পুলিশ।

এদিকে সোমবার কুইন্সের ওজোন পার্কে আল-ফুরকান জামে মসজিদ প্রাঙ্গণেই নিহত দুজনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক ডেইলি নিউজ, রয়টার্স।

/এমপি/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম