৬ ইরাকিকে উত্তপ্ত আলকাতরায় পুড়িয়ে মারলো আইএস!

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৬, ১৫:৩৮আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৯:৪৭
image

আইএস এর বিরুদ্ধে এবার ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে ইরাকের মসুল শহরে ছয় ব্যক্তিকে উত্তপ্ত আলকাতরার ব্যারেলের ভেতর ঢুকিয়ে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। শত্রুপক্ষকে সহায়তা করার অভিযোগে শরিয়া আদালতে তাদের দোষী সাব্যস্ত করার পর পুড়িয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরাকি নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস খবরটি নিশ্চিত করেছে।
ইরাকের মসুল ও নিনভেহ থেকে আইএসকে হটাতে লড়াই চালিয়ে যাচ্ছে নিনভেহ অপারেশন্স কমান্ড। সূত্রের বরাত দিয়ে ইরাকি নিউজের খবরে বলা হয়, ‘এ নিনভেহ কমান্ডকে সহায়তার জন্যই ওই ছয়জনকে দোষী সাব্যস্ত করে আইএস-প্রতিষ্ঠিত শরিয়া আদালত। তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে এ ছয় ব্যক্তিকে উত্তপ্ত আল কাতরার ট্যাংকে ঢুকিয়ে জ্যান্ত পুড়িয়ে হত্যা করে আইএস। আল শোরায় আইএস এর একটি সদর দফতরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মসুলে বসবাসরত অন্যদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্কবার্তা দিয়ে প্রকাশ্যেই তাদের পোড়ানো হয়।’

সিরিয়ার মানবিজে নিয়ন্ত্রণ হারিয়ে আইএস যখন পিছু হটছে সেসময়ই ইরাকে এ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটলো। সম্প্রতি তারা ২০০০ হাজারেরও বেশি মানুষকে দিয়ে মানব প্রাচীর তৈরি করে আলেপ্পোতে পালিয়ে যায় বলে বিভিন্ন খবরে দাবি করা হয়েছে। পরে অবশ্য মানব প্রাচীর হিসেবে যাদেরকে ব্যবহার করা হয়েছে তার মধ্য থেকে বেশিরভাগ মানুষকেই তারা ছেড়ে দিয়েছে বলে ধারণা করা হয়। সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক