সৌদি শহরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৬, ১১:১১আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১১:১২
image

সৌদি আরবের সীমান্তবর্তী নাজরান শহরে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালালে চার সৌদি নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

নাজরান শহরে হুথি বিদ্রোহীরা হামলা চালায়

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, মঙ্গলবার হুথি বিদ্রোহীরা সৌদি আরবের নাজরান শহরের শিল্পাঞ্চলে প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে চার সৌদি নাগরিক এবং তিন বিশেষজ্ঞ বিদেশি কর্মী নিহত হন।

সোমবার ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় প্যারিসভিত্তিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার (এমএসএফ)-এর হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে ১৪ জন নিহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, ওই হামলার বদলা হিসেবেই হুথি বিদ্রোহীরা সৌদি সীমান্তবর্তী শহরে হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত বছর ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের একটা বড় অংশ দখল করে নেয়। তাদের দমনে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলার মাধ্যমে সৌদি সরকার ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও শিয়াপন্থী হুথিদের নির্মূল করতে চায়।

ইয়েমেনে চলমান গৃহযুদ্ধে ছয় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর অর্ধেকই বেসামরিক নাগরিক। গৃহহীন হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম