ইরানি বিমানঘাঁটি ব্যবহার করায় জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘন হয়নি, দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৬, ১১:৩৩আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১১:৩৫
image

রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘনের অভিযোগ ওঠার পর রাশিয়া দাবি করেছে, ইরানি বিমানঘাঁটি ব্যবহার করে তারা জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘন করেনি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ

বুধবার (১৭ আগস্ট) দ্বিতীয় দিনের মতো সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) ঘাঁটিতে হামলা চালায় রুশ যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ইরানি ঘাঁটি ব্যবহারের মধ্য দিয়ে জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘন করেছে রাশিয়া।

মার্কিন অভিযোগের জবাবে রাশিয়া দাবি করেছে, তারা কোনও জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘন করেনি। বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘ইরানের কাছে কোনও যুদ্ধবিমান সরবরাহ, বিক্রয়, বা স্থানান্তর করা হয়নি।’

এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার বলেছিলেন, ইরানের বিমানঘাঁটি ব্যবহার করে রাশিয়া সম্ভবত জাতিসংঘ প্রস্তাবনা ২২৩১ লঙ্ঘন করেছে। ওই প্রস্তাবনায় স্বাক্ষরকারী কোনও দেশ ইরানকে যুদ্ধবিমান সরবরাহ, বিক্রয়, বা স্থানান্তর করতে পারবে না।  

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এসইউ-৩৪ বোমারু বিমানগুলো ইরানের হামাদান বিমানঘাঁটি থেকে সিরিয়ায় হামলা চালিয়েছে। সিরিয়ার দেইর আল-জোর প্রদেশে আইএস-এর উপস্থিতি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এর আগে মঙ্গলবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগরী আলেপ্পোতে এক ইরানি ঘাঁটি থেকে বিমান হামলা চালিয়েছিল রাশিয়া।

রুশ বিমান হামলা

সিরিয়ায় পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধে রাশিয়ার বিদেশি ঘাঁটি ব্যবহারের ঘটনা এটাই প্রথম। এর আগে সিরিয়ায় অভিযান চালাতে মধ্যপ্রাচ্যের অন্য কোনও দেশের ভূখণ্ড ব্যবহার করেনি রাশিয়া।

মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়া জানিয়েছে, এসইউ-৩৪ এবং টিইউ-২২ নামে দুটি যুদ্ধবিমান ইরানের হামাদান বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছে। বিমান দুটি আলেপ্পোতে আইএস ও আল-নুসরা ফ্রন্টকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করবে। এ ছাড়াও দেইর আল-জোর এবং ইদলিবেও হামলা চালাবে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আইএস-এর পাঁচটি প্রধান অস্ত্রাগার, প্রশিক্ষণ কেন্দ্র ও পরিচালনা ফাঁড়িতে আক্রমণ চালানো হবে। এ সংক্রান্ত একটি অ্যানিমেশন ভিডিও প্রকাশ করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়। এতে  রাশিয়ান টিইউ-২২এম৩ নামের যুদ্ধবিমানকে সিরিয়ার ‘জঙ্গিদের লক্ষ্য করে’ বোমা হামলা চালাতে দেখা যায়।

২০১১ সালে শুরু হওয়া সিরীয় গৃহযুদ্ধে জাতিসংঘের হিসেব অনুযায়ী, প্রায় ৪ লাখ মানুষের প্রাণহানি হয়েছে বলে জানান সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন মিস্তুরা। লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছেন।  

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম