অস্ট্রেলিয়ায় ৫.৭ মাত্রার ভূমিকম্প

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৬, ১২:১০আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১২:১৩

ভূমিকম্প অস্ট্রেলিয়ার মধ্য ও উত্তর কুইন্সল্যান্ডে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ১৮ আগস্ট বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ৪টা ৩০ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। কোনও ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এবিসি।

এপিসেন্টার থেকে ৩৭৬ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়েছে।

আকস্মিক ভূমিকম্পে অনেকে তাৎক্ষণিকভাবে ঘর থেকে বেরিয়ে যান। টাউন্সভিল এলাকার বাসিন্দা জন টাউনিং। তিনি জানান, টিভিতে খবর দেখার সময় তার চেয়ারটি দুলতে শুরু করে।

জন টাউনিং-এর ভাষায়, আমি ভাবলাম চারপাশে কোনও ট্রেন বা বিমান নেই। তখন আমি বাইরে তাকিয়ে যা দেখলাম তাতে মনে হলো, সবকিছুই কাঁপছে। আমি আবারও বসে পড়লাম। তখন চেয়ারটিও কাঁপছিল। দেয়ালেরও একই অবস্থা।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের