এবার সৌদি রাজতন্ত্র ‘উচ্ছেদের’ ডাক দিলো লাদেনের ছেলে

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৬, ১২:৫৯আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৮:৫০
image

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন এবার সৌদি রাজতান্ত্রিক শাসকদের উচ্ছেদ করে নিজেদের ‘মুক্ত’ করার জন্য সৌদি তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে। জঙ্গিবাদ পর্যবেক্ষক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স-এর বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

লাদেনের সঙ্গে হামজা

এক অডিও বার্তায় হামজা বিন-লাদেন ‘লড়াইয়ের প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের’ জন্য ইয়েমেনভিত্তিক আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)-এ যুক্ত হওয়ার জন্য সৌদি তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে।

২০০৯ সালে আল-কায়েদার ইয়েমেন ও সৌদি শাখা একত্রিত হয়ে একিউএপি গড়ে ওঠে। আল-কায়েদার মতো তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। ওসামার পৈত্রিক নিবাস ছিল ইয়েমেনে। সেখানে তার অনুসারীর সংখ্যাও কম নয়।

হামজা বিন লাদেনের বার্তা

এর আগে চলতি বছরের জুলাইয়ে পিতৃহত্যার প্রতিশোধের হুমকি দিয়ে হামজার ২১ মিনিটের একটি অডিও বার্তা অনলাইনে পোস্ট করা হয়েছিল। ‘আমরা সবাই ওসামা’ শীর্ষক ওই অডিও বার্তায় হামজা বলেছিল, ‘আমরা সবাই এক একজন ওসামা। তোমাদের দেশের মাটিতে কিংবা অন্য কোথাও, তোমাদের উপর হামলা চলবে। ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, সোমালিয়ার নিপীড়িত জনগণ এবং অন্যান্য মুসলিম ভূখণ্ড, যেখানে মুসলিমরা টিকতে পারেননি, তার বিপরীতে এই হামলা চালানো হবে।’  

ওসামা বিন লাদেন

মার্কিন গোয়েন্দাদের মতে, ওসামার সবচেয়ে আদরের ছেলে হামজা। এখন তার বয়স প্রায় ২৩ বছর। তবে হামজার সাম্প্রতিক সময়ের কোনও ছবি পাওয়া যায়নি।  

২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন সেনাবাহিনী। পরে তার মরদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয় বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ।

হামজা বিন লাদেন

বিশেষজ্ঞরা বলছেন, ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল কায়েদা দুর্বল হয়ে পড়েছে। বিশ্বজুড়ে জঙ্গি সংগঠন হিসেবে জায়গা কেড়ে নিয়েছে কথিত ইসলামিক স্টেট (আইএস)। এই অবস্থায় লাদেনের ছেলেকে সামনে রেখে আবার উঠে আসতে চাইছে আল কায়েদা।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম