যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ইমাম হত্যার উদ্দেশ্য এখনও অজানা: নিউ ইয়র্ক পুলিশ

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৬, ১৪:৪৫আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৪:৪৫
image

নিহত বাংলাদেশি ইমাম যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ইমাম ও তার সহকারীকে হত্যার নেপথ্যের কারণ এখনও বের করা যায়নি বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। তাদের দাবি, এ হত্যাকাণ্ডের কারণ এখনও পুলিশের কাছে রহস্যই থেকে গেছে। মার্কিন বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ওয়াশিংটন টাইমস খবরটি নিশ্চিত করেছে।
বুধবার গোয়েন্দা প্রধান রবার্ট বয়েস সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত সন্দেহভাজন অস্কার মোরেলের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বিশ্লেষণ করে রহস্য উদঘাটনের কোনও নমুনা পাওয়া যায়নি। বয়েস বলেন, মোরেলের বন্ধু-বান্ধব ও তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা মোরেলের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে জানতে পেরে অবাক হয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) অস্কার মোরেলকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হলে তিনিও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। সিসিটিভি ফুটেজে তাকে দেখা যাওয়ার বিষয়ে মোরেল বলেন,ওই হত্যাকাণ্ডের দিনই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে তা হত্যাকাণ্ডের আগে। হত্যাকাণ্ডের সময় তিনি সেখানে ছিলেন না বলে দাবি করেন।

আদালতে অস্কার মোরেল
আদালতে প্রসিকিউটর পিটার ম্যাককরম্যাক বলেন,‘অভিযুক্ত ব্যক্তি তাদের (ইমাম ও তার সহকারী) পেছন দিক থেকে মাথায় গুলি করে। তাদের হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়।’

উল্লেখ্য, নিউইয়র্কের ওজোন পার্ক এলাকায় শনিবার (১৩ আগস্ট) মসজিদ থেকে বের হওয়ার পর ইমাম মাওলানা আখঞ্জি (৫৫) ও তার সহকারী তারা উদ্দিন (৬৪)-কে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রবিবার রাতে অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার নিউ ইয়র্ক সিটি পুলিশ জানায়, ইমাম ও তার সহকারীকে হত্যার দায়ে আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, মোরেলের বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে দুটি অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সূত্র: এপি, ওয়াশিংটন টাইমস

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম