উ. কোরীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ করবে চীন

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৬, ২২:৪৬আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ২২:৫০

উ. কোরীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ করবে চীন

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর কোরিয়ান বিমান এয়ারলাইন এয়ার কোরিওর চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। গত মাসে বেইজিংগামী এক ফ্লাইটের শেনইয়াং নগরীতে জরুরি অবতরণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে চীন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ওই বিমানটি পিয়ংইয়ং থেকে বেইজিং যাচ্ছিলো। হঠাৎ কেবিনে ধোঁয়া দেখা গেলে চীনের শেনইয়াং নগরীতে জরুরি ভিত্তিতে অবতরণ করে বিমানটি। তবে এই সময় কন হতাহতের ঘটনা ঘটেনি।

বিবিসি জানিয়েছে, চীনের সিভিল এভিয়েশন প্রশাসন এই বিমান কোম্পানির চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে, তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।    

এ ঘটনার পর রাষ্ট্রনিয়ন্ত্রিত এই বিমান প্রতিষ্ঠানকে ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের বিষয়ে জোর দিতে বলা হয়।

চীনের এই সাবধানতার সমালোচনা করে ফ্লাইটগ্লোবালের গ্রেগ ওয়াল্ড বলেন, ‘সম্প্রতি চীন যে সব এয়ারলাইন্সের ত্রুটিবিচ্যুতি রয়েছে তাদের নাম প্রকাশ করে বিব্রত করার ক্ষেত্রে অতিরিক্ত সক্রিয় হয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়ান ওই এয়ারলাইন্সের হয়তো রসদে ঘাটতি রয়েছে। তারা বেশ কিছু পুরানো হয়ে যাওয়া বিমান চালাতে বাধ্য হচ্ছে। পুরানো যন্ত্রপাতি ব্যবস্থাপনা বেশ কঠিন কাজ।’

উল্লেখ্য, এয়ার কোরিও স্থাপিত হয় ১৯৫০ সালে। এই প্রতিষ্ঠান মূলত রাশিয়ান ও ইউক্রেনিয়ান বিমান ব্যবহার করে থাকে। পিয়ংইয়ং থেকে বেইজিং অভিমুখী বিমানটি ছিলো রাশিয়ার তৈরি একটি টুপোলেভ টিইউ-২০৪ এয়ারবাস যা কিনা ১৪০ জন আরোহী ধারণ করতে সক্ষম।

চীনা কর্তৃপক্ষ উত্তর কোরিয়ান বিমান প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পারে তা স্পষ্ট নয়। এ প্রসঙ্গে গ্রেগ বলেন, ‘জরিমানা ধরনের কোন ব্যবস্থা নিতে পারে চীন। বিষয়টি যেহেতু চীন ও উত্তর কোরিয়ার মধ্যে, ফলে যে কোন কিছুই বলা কঠিন, কেননা, বিষয়টি রাজনৈতিকও।’

/ইউআর/বিএ/       

 

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম