কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় প্রথমবারের মতো সিরিয়ার সরকারের বিমান হামলা

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৬, ১২:৪৪আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১২:৪৪
image

সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি সিরিয়ার হাসাকাহ শহরে কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ায় পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধকালীন পরিস্থিতিতে বৃহস্পতিবারই এইসব এলাকায় প্রথম হামলা চালানো হয়েছে। কুর্দি যোদ্ধা মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য মিত্র হিসেবে আইএসবিরোধী লড়াই চালাচ্ছে দ্য কুর্দিশ পিপল’স প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)। কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সিরিয়ার সরকারি বাহিনীর হামলাকে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে এ কুর্দি সুরক্ষা বাহিনী। এ আগ্রাসনের ঘটনায় কুর্দিরা নীরব থাকবে না বলেও হুঁশিয়ার করেছে তারা।
ওয়াইপিজির এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের জনগণের রক্ত দিয়ে যারা হাত রঞ্জিত করছে তাদেরকে সব ধরনের হিসেব নিকেশের মধ্য দিয়ে যেতে হবে।’
ওয়াইপিজি-এর মুখপাত্র রেদুর জেলিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘কুর্দি নিয়ন্ত্রিত হাসাকাহ শহরের বিভিন্ন এলাকা এবং কুর্দি নিরাপত্তা বাহিনী আসাইশের ঘাঁটিগুলো লক্ষ্য করে সিরিয়ার সরকারি বাহিনীর যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।’

অবশ্য ঠিক কতজন হতাহত হয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি তিনি।

এদিকে সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

/এফইউ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি