যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যা

বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সম্মিলন, বিদ্বেষমূলক হত্যা মামলায় বিচারের দাবি

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৬, ১৪:২২আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৪:৩৭
image

নিহত ইমামের ছেলে (সামনের সারিতে বাম থেকে তৃতীয়) যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের হামলায় নিহত বাংলাদেশি ইমাম ও সহকারীর পরিবারের পক্ষ থেকে আবারও ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের সিটি হলে ইসলাম ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মিলিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এদিকে আটক সন্দেহভাজন ব্যক্তিকে যেন বিদ্বেষমূলক অপরাধ সংঘটনের অভিযোগে বিচার করা হয়, সে দাবিটি পুনচ্চারিত করেছেন মুসলিম কমিউনিটির নেতারা। তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন অন্য সম্প্রদায়ের নেতারাও।
উল্লেখ্য, নিউইয়র্কের ওজোন পার্ক এলাকায়  ১৩ আগস্ট (শনিবার) মসজিদ থেকে বের হওয়ার পর ইমাম মাওলানা আখঞ্জি (৫৫) ও তার সহকারী তারা উদ্দিন (৬৪)-কে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রবিবার রাতে অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার নিউ ইয়র্ক সিটি পুলিশ জানায়,ইমাম ও তার সহকারীকে হত্যার দায়ে আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, মোরেলের বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে দুটি অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্কের সিটি হলে বিভিন্ন কমিউনিটির নেতাদের সঙ্গে নিহত ইমাম ও তার সহকারীর পরিবারের লোকজন মিলিত হন। সেসময় সিটি হলের সিঁড়িতে দাঁড়িয়ে একটি সংবাদ সম্মেলন করেন তারা। মাওলানা আখঞ্জির ভাইয়ের স্ত্রী আফিয়া উদ্দিন বলেন, ‘আমার দেবরকে হারিয়ে আমাদের পুরো পরিবার গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে। আমরা আশা করি নিউ ইয়র্কের পুলিশ বিভাগ হত্যাকারীকে বিচারের মুখোমুখি করবে।’

আফিয়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন নিহত ইমামের ২৫ বছর বয়সী ছেলে সাইফ আখঞ্জি। গার্ডিয়ান জানায়, সংবাদ সম্মেলন চলার পুরোটা সময়জুড়েই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে দেখা গেছে।

মাওলানা আখঞ্জির জামাতা মোমিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই প্রত্যেকটা মানুষ জানুক, নিহত ইমাম কতটা ভালোবাসার মানুষ ছিলেন। প্রত্যেকটা মানুষ যেন বলতে পারে নিহত ইমামের সঙ্গে কারও কোনও সমস্যা ছিল না।’

ইমাম হত্যার ঘটনায় ন্যায়বিচারের দাবিতে একত্রিত হন বিভিন্ন সম্প্রদায়ের নেতারা
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকাদের মধ্যে বেশ কয়েকজন বক্তা গ্রেফতার হওয়া সন্দেহভাজন মোরেলকে বিদ্বেষমূলক অপরাধে অভিযুক্ত করার জন্য তাদের দাবি পুনরুচ্চারিত করেছেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সের নিউ ইয়র্ক অংশের প্রেসিডেন্ট আফাফ নাশের আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আমি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে দাবি জানাচ্ছি যেন সন্দেহভাজনের বিরুদ্ধে আনা অভিযোগকে পূর্বপরিকল্পিত ও বিদ্বেষমূলক হামলার অভিযোগ হিসেবে উন্নীত করা হয়’।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক অপরাধের মামলাটি মূলত পুলিশ হত্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। অন্যদের ক্ষেত্রে এ মামলার ব্যবহার খুব বিরল।

খ্রিস্টান, ইহুদি ও শিখসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতারাও মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এদিকে নিজের আইনজীবী পরিবর্তন করতে বৃহস্পতিবার আবারও আদালতে হাজির হন মোরেল। নিজের আইনজীবীর মাধ্যমে বার বার নিজেকে নির্দোষ দাবি করে যাচ্ছেন তিনি।

হত্যার নেপথ্যের কারণ এখনও বের করা যায়নি বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। তাদের দাবি,এ হত্যাকাণ্ডের কারণ এখনও পুলিশের কাছে রহস্যই থেকে গেছে। বুধবার গোয়েন্দা প্রধান রবার্ট বয়েস সাংবাদিকদের বলেন,গ্রেফতারকৃত সন্দেহভাজন অস্কার মোরেলের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বিশ্লেষণ করে রহস্য উদঘাটনের কোনও নমুনা পাওয়া যায়নি। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/

সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের