সীমান্তে হামলার পর পাক-আফগান ‘বন্ধুত্বের দরজা’ বন্ধ

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৬, ১৭:৫৭আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৭:৫৮
image

 

সীমান্তে হামলার পর পাক-আফগান ‘বন্ধুত্বের দরজা’ বন্ধ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চমন সীমান্তে ‘ফ্রেন্ডশিপ গেইট’ নামের সীমান্ত ক্রসিংয়ে হামলা চালিয়েছে আফগান বিদ্রোহীরা। পাশাপাশি পাকিস্তানি পতাকা পুড়িয়ে দিয়েছেন তারা। ‘বন্ধুত্বের দরজা’য় (ফ্রেন্ডশিপ গেইট) এই হামলার পর তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। ওই সীমান্ত দিয়েই আাফগানিস্তানে পাঠানো হয় ন্যাটোর রসদ। গেইট বন্ধের ঘোষণায় বিপাকে পরেছেন তারা।
শুক্রবার বিকেলের এ ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আফগানিস্তান সীমান্ত। পাকিস্তানি কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন খরবটি নিশ্চিত করেছে।
ডন-এর খবরে বলা হয়, সীমান্ত বন্ধের সিদ্ধান্তে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সেনাদের রসদ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওই সেনাদের জন্য পাঠানো রসদ পাকিস্তানের বন্দরগুলো হয়ে ট্রাকযোগ সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তানে যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৯ আগস্ট আফগানিস্তানের ৯৭তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে দেশটির কান্দাহার প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী শহর স্পিন বোলডাক শহরে বড় একটি মিছিল বের করে আফগানরা। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে ফ্রেন্ডশিপ গেইটের কাছে এসে জড়ো হয়ে পাকিস্তান-বিরোধী স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীদের অনেকের হাতে পাকিস্তান-বিরোধী বক্তব্য লেখা প্ল্যাকার্ড ও ব্যানারও ছিল।  

এর এক পর্যায়ে তারা ফ্রেন্ডশিপ গেইট লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। এতে গেইট ভবনের কাঁচের জানালা ভেঙে যায়। 

এ সময় বেলুচিস্তান নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা মন্তব্যের প্রতিবাদে পাকিস্তানিদের একটি মিছিল সেখানে উপস্থিত হয়। পাকিস্তানিদের দেখে আফগানরা পাকিস্তানিদের দিকে তেড়ে আসে। এ সময় পাকিস্তানি সীমান্তরক্ষীরা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বিবেচনায় কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। 

সে সময় গেইটের কাছে দাঁড়িয়ে থাকা এক পাকিস্তানির হাত থেকে জাতীয় পতাকা কেড়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় আফগান বিক্ষোভকারীরা। তারা গেইট পেরিয়ে পাকিস্তানে প্রবেশেরও চেষ্টা করে, কিন্তু আফগানদের বিক্ষোভের সময়ই গেইটটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘পতাকা পুড়িয়ে দেওয়ার পর থেকে ফ্রেন্ডশিপ গেইটটি বন্ধ রাখা হয়েছে।’

শুক্রবার ফ্রেন্ডশিপ গেইটে মোতায়েন পাকিস্তানি কর্মকর্তা গেইটি ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ থাকবে বলে জানিয়েছেন। শীর্ষ পর্যায়ের নির্দেশ ছাড়া গেইট খোলা হবে না বলে জানিয়েছেন তারা। 

গেইট বন্ধ থাকায় আফগানিস্তান ও পাকিস্তান দুপাশেই মালবাহী শত শত ট্রাক আটকা পড়েছে। এসবের মধ্যে ন্যাটোর রসদবাহী ট্রাকও আছে।

উল্লেখ্য প্রতিদিন ১০ হাজার থেকে ১৫ হাজার পাকিস্তানি ও আফগান এই সীমান্ত দিয়ে পারাপার করে। এদের বেশিরভাগই ব্যবসায়ী। সীমান্ত বন্ধের সিদ্ধান্তে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

/বিএ/

 

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি