ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ওমরানের ভাই মারা গেছে

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৬, ১০:২৪আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১০:২৭
image

সিরিয়ার আলেপ্পোতে বিমান হামলায় প্রাণে বেঁচে যাওয়ার পর, যার ছবি বিশ্ব-বিবেককে নাড়িয়ে দিয়েছিল, সেই পাঁচ বছরের শিশু ওমরান দাকনিশের বড় ভাই মারা গেছে। তার নাম আলী দাকনিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।   

বিমান হামলায় বিধ্বস্ত সিরীয়দের জীবন

বুধবার (১৭ আগস্ট) আলেপ্পো শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় পাঁচ শিশু আহত হয়। এদের মধ্যে ওমরান এবং তার ভাইও রয়েছে। বিমান হামলার পর ধ্বংসস্তূপ থেকে ওমরানের বড় ভাই ১০ বছর বয়সী আলীকেও উদ্ধার করা হয়।

জানা গেছে, হামলার সময় আলী বাড়ির বাইরে রাস্তার ধারে খেলছিল। বাড়িটি বিধ্বস্ত হলে পরিবারের সবাই কিছুটা আহত হন। কিন্তু বোমার আঘাতে আলী গুরুতর আহত হয়। তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার আলী মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে।

সিরীয় অ্যাক্টিভিস্ট কেনান রাহমানি দ্য গার্ডিয়ানকে বলেছেন, “ওমরান ‘বিশ্বব্যাপী আলেপ্পোর কষ্টের প্রতীক’ হয়ে উঠেছে। তবে বেশিরভাগ মানুষের কাছে সে কেবলই প্রতীক। আলী হলো বাস্তবতা: যেখানে সিরিয়ায় কোনও কাহিনীর সমাপ্তি সুখের হয় না।”

ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর ওমরান দাকনিশ

উল্লেখ্য, বিমান হামলায় আহত শিশু ওমরান দাকনিশের এক ছবি প্রকাশের পর ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ওই ছবিতে দেখা যায়, ওমরানের মাথা থেকে হাঁটু পর্যন্ত ধূলোতে ভরে গেছে। হামলায় ওমরান এতটাই স্তব্ধ হয়ে পড়েছে যে তার কপাল থেকে যে রক্ত ঝরছে সেদিকে তার খেয়ালই নেই। সিরিয়ার গৃহযুদ্ধ আর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বিভিন্ন পক্ষের মধ্যে চলমান লড়াইয়ের ভয়াবহতার সাক্ষী এ শিশুর ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়। তুরস্ক উপকূলে ভেসে ওঠা সিরীয় শরণার্থী শিশু আয়লানের মতো ওমরানও যেন আরেক বিপন্ন মানবতার প্রতীক হয়ে ওঠে। 

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম