যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ‘ঐতিহাসিক’ বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বেশিরভাগ রাস্তায় পানি জমে থাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনও প্রায় অচল হয়ে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ২২টি সরকারি স্কুলে আগামী সপ্তাহে ক্লাস শুরু করা সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
গত কয়েকদিন ধরে লুইজিয়ানা কার্যত বন্যার পানিতে ডুবে রয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছেন। হাজার হাজার মানুষকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক সরিয়ে আনা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৪০ হাজার ঘর।
উদ্ধারকারীরা বাড়ি বাড়ি গিয়ে অভিযান পরিচালনা করেছে। তারা বেঁচে যাওয়া এবং নিহতদের খোঁজ করছেন। উদ্ধারকারীরা জোরপূর্বক ৩০ হাজারেরও বেশ অধিবাসীকে সরিয়ে নিয়েছেন এবং
লুইজিয়ানা ফায়ার মার্শাল-এর দফতরে স্ট্যাসি র্যান্ড বলেন, ‘এটা ধ্বংসাত্মক, পুরোপুরি ধ্বংসাত্মক। মানে, এখানকার কিছু এলাকায় বন্যা কখনোই হয় না, আবার কিছু এলাকায় বন্যা হয়।’
কিছু এলাকা থেকে বন্যার পানি নেমে যাওয়ায় সেখানকার লোকজন ঘরে ফিরতে শুরু করেছে। তবে এখনও প্রায় চার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। ২২টি সরকারি স্কুলসহ আরও বেশ কিছু স্কুল বন্ধ রয়েছে এখনও।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এসএ/বিএ/








