রয়টার্সের জরিপ

প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে হিলারি

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৬, ২২:১৮আপডেট : ২২ আগস্ট ২০১৬, ০১:২০
image

প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে হিলারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। জরিপ সংস্থা ইপসসের সঙ্গে একত্রিত হয়ে রয়টার্স প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তা বিচারের জরিপটি পরিচালনা করছে।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ থেকে ১৮ আগস্ট পর্যন্ত চালানো জরিপে দেখা গেছে, এখন পর্যন্ত ৪২ শতাংশ মানুষ প্রেসিডেন্ট হিসেবে হিলারি ক্লিনটনকে সমর্থন করছেন। বিপরীতে ট্রাম্পকে ভোট দেবেন ৩৪ শতাংশ মানুষ। ২৩ শতাংশ ভোটার এ দুজনের কাউকেই ভোট দেবেন না বলে জানিয়েছেন।
রয়টার্সের আগের এক জরিপে ৪১ শতাংশ মানুষ হিলারির পক্ষে সমর্থনের কথা জানিয়েছিলেন। বাকি ৩৪ শতাংশ জানিয়েছিলেন তাঁরা ট্রাম্পকে ভোট দেবেন। আর সাত শতাংশ জনগণ গ্যারি জনসনের পক্ষে সমর্থনের কথা জানিয়েছিলেন।
রয়টার্স/ইপসস  পৃথক আরেকটি জনমত পরিচালনা করে। এতে উত্তরাদাতাদের জিজ্ঞেস করা হয়েছিল, ক্লিনটন, ট্রাম্প, গ্যারি জনসন ও জিল স্টেইনের মধ্যে একজনকে পছন্দ করতে। এ জরিপের ফলে  ৪১ শতাংশ ক্লিনটন, ৩৪ শতাংশ ট্রাম্প, জনসন ৭ শতাংশ ও ২ শতাংশ স্টেইনকে পছন্দ করেন।
প্রচারণার সময় ২০১৬ সালের পুরোটা সময় জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন হিলারি। জুলাই মাস থেকে হিলারির জনসমর্থন ৪১-৪৪ শতাংশে উঠানামা করেছে। আর ট্রাম্পের সমর্থন ছিল ৩৩-৩৯ শতাংশ।
ফল প্রকাশ করা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প কিংবা হিলারি, কেউই মার্কিন ভোটারদের উৎসাহিত করতে পারছেন না। দুই তৃতীয়াংশ প্রাপ্ত বয়স্ক মার্কিন নাগরিকরা মনে করেন, দেশ সঠিক পথে এগুচ্ছে না।

রয়টার্সের এ জরিপ যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে অনলাইনে পরিচালিত হয়। এতে ১ হাজার ১১৯ জন ভোটারের উত্তর নেওয়া হয়। ভুল হওয়ার পরিমাণ ৩ শতাংশ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

/এএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক