‘রাশিয়াকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে ইয়েমেন’

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৬, ১৩:৪৭আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৩:৫৬

আলী আব্দুল্লাহ সালেহ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সহযোগিতা দিতে প্রস্তুত ইয়েমেন। এজন্য প্রয়োজনে রাশিয়াকে ইয়েমেনের সামরিক ঘাঁটিও ব্যবহার করতে দেবে দেশটির শিয়াপন্থী হুথি প্রশাসন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রাশিয়া ২৪ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ।

সাক্ষাৎকারে সালেহ বলেন, 'রাশিয়া আমাদের খুব কাছের বন্ধু। সন্ত্রাসবিরোধী অভিযানে আমরা রাশিয়ার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।'

তিনি বলেন, আমরা রাশিয়াকে সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও সমুদ্রবন্দরসহ সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত রয়েছি।

সালেহ বলেন, এই ধরনের সহযোগিতা দেওয়ার অর্থ এটা নয় যে, ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসা সৌদি বাহিনীর বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে রাশিয়া একসঙ্গে লড়াই করবে।

ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে যে দাবি করা হচ্ছে তাও নাকচ করে দেন দেশটির সাবেক প্রেসিডেন্ট সালেহ। তিনি বলেন, ইয়েমেনের মাটিতে ইরানের কোনও উপস্থিতি নেই। এটা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বেশ ভালোভাবেই জানে।

সালেহ বলেন, 'আমরা ইরানের বিরোধী নই। ইরান ভ্রাতৃত্বপূর্ণ একটি মুসলিম দেশ। তবে বর্তমানে তাদের সঙ্গে আমাদের কোনও রকম সহযোগিতামূলক চুক্তি নেই।’ সূত্র: রয়টার্স, প্রেস টিভি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম