সিরিয়ার গোলানে ইসরায়েলি বিমান হামলা

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৬, ১৪:৩১আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৪:৩৫

সিরিয়ার গোলানে ইসরায়েলি বিমান হামলা সিরিয়ার গোলান মালভূমিতে সোমবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, সিরিয়া থেকে মর্টার হামলার পর তাদের জঙ্গিবিমানগুলো গোলান মালভূমিতে হামলা চালায়।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সিরিয়া থেকে চালানো মর্টার গোলান মালভূমির মধ্যাঞ্চলে ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনীর কাছে গিয়ে আঘাত হানে। তবে এতে কেউ হতাহত হয়নি। ওই হামলার পর ‘সিরিয়ার সামরিক লাঞ্চারে’ হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

সিরিয়ায় চালানো হামলায় তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার গোলান মালভূমিতে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত মাসেও দেশটি সিরিয়ার সামরিক বাহিনীর দুটি লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছিল। সে সময়ও ইসরায়েলের পক্ষ থেকে একই ধরনের যুক্তি দেখানো হয়েছিল।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

১৯৬৭ সালের ছয়দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর সিরিয়ার গোলান মালভূমির একটা বড় অংশের দখল নেয় ইসরায়েল। সিরিয়ার চলমান গৃহযুদ্ধে গোলান সীমান্তে লড়াই করছে সিরিয়ার সরকারি বাহিনী ও আল নুসরা ফ্রন্ট। সূত্র: আরটি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম