ব্রিটিশ সমরাস্ত্রে ইয়েমেন ধ্বংস করছে সৌদি আরব: অক্সফাম

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৬, ২৩:২৫আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২৩:৩০
image

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম দাবি করেছে, তাদের কাছে থাকা প্রমাণ অনুযায়ী ব্রিটিশ সমরাস্ত্রে ইয়েমেনে সামরিক হামলা জোরদার করছে সৌদি আরব। ইয়েমেনে সামরিক অভিযানের পরও ব্রিটেন সৌদি আরবকে অস্ত্র বিক্রি করায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি সংস্থাটির।

সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার বিধ্বস্ত ইয়েমেন

উল্লেখ্য, গত বছর ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের একটা বড় অংশ দখল করে নেয়। তাদের দমনে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলার মাধ্যমে সৌদি সরকার ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও শিয়াপন্থী হুথিদের নির্মূল করতে চায়।

সৌদি জোট ক্রমাগত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে বিমান হামলা চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

মঙ্গলবার অক্সফামের এক জ্যেষ্ঠ নির্বাহী জেনেভায় এক অনুষ্ঠানে অভিযোগ করেছেন, যুক্তরাজ্য আগে ‘অস্ত্র বাণিজ্য চুক্তি’ মানার ক্ষেত্রে কঠোরতা অবলম্বনের কথা বললেও এখন তারা সেই ‘অস্ত্র বাণিজ্যের পৃষ্ঠপোষক’।

সৌদি হামলায় ঘরহারা শিশু

ইয়েমেনে সৌদি হামলা শুরু পর জাতিসংঘ, যুক্তরাজ্য এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার এর সমালোচনা করেছে।

সমরাস্ত্র সরবরাহ বিষয়ক সংস্থা ক্যাম্পেইন অ্যাগেইনস্ট আর্মস ট্রেড জানিয়েছে, ব্রিটেন সৌদি আরবে সমরাস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে। সমালোচনা সত্ত্বেও সম্প্রতি সৌদি আরবে  ৩.৩ বিলিয়ন পাউন্ডের সমরাস্ত্র রফতানি করেছে ব্রিটেন।

সৌদি নেতৃত্বাধীন জোটের ইয়েমেনে বিমান হামলা পরিচালনার দায়িত্বেও রয়েছেন ব্রিটিশ ও মার্কিন কমান্ডাররা।

পেনি লরেন্স

অক্সফামের উপ-প্রধান নির্বাহী পেনি লরেন্স বলেন, ‘ব্রিটেনের সমরাস্ত্র ও সামরিক সহায়তায় সৌদি আরব ইয়েমেনে নৃশংস হামলা চালাচ্ছে। আর তা ‘আর্মস ট্রেড ট্রিটি’-র লঙ্ঘন। সেই যুদ্ধে স্কুল, হাসপাতাল এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে ব্রিটিশ সমরাস্ত্রে।’

তিনি আরও বলেন, ‘ব্রিটিশ সরকার তা অস্বীকার করেই যাচ্ছে। আর সেই সঙ্গে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটকে আরও ধ্বংস চালানোর সুযোগ করে দিচ্ছে।’ ব্রিটিশ সরকার সমরাস্ত্র বিক্রির বিষয়ে পার্লামেন্টকে বিভ্রান্তিতে রাখছে বলেও তিনি অভিযোগ করেন।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম