লিবিয়ায় এক বাংলাদেশি নার্সকে ‘ধর্ষণের পর’ ছুরিকাঘাতে হত্যা

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৬, ১১:৪৯আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১১:৫৪
image

ইবনে সিনা পলিক্লিনিক লিবিয়ার বেনগাজিতে নিজের ফ্ল্যাটে হত্যার শিকার হলেন এক বাংলাদেশি নার্স। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে লিবিয়ার অনলাইন সংবাদমাধ্যম দ্য লিবিয়ান অবজারভার। ওই নার্সকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বুধবার নিজের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই নার্সের নাম প্রকাশ করা হয়নি।
লিবিয়ান অবজারভারের প্রতিবেদনে বলা হয়, তাবাল্লিনো এলাকার ফ্ল্যাটে থাকতেন ওই বাংলাদেশি নার্স। তিনি লিবিয়ান রেড ক্রিসেন্টের স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ইবনে সিনা পলিক্লিনিকে কাজ করতেন।
সূত্রের বরাত দিয়ে লিবিয়ান অবজারভারের প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে ওই নার্সকে কর্মস্থলে দেখা যায়নি। তার মোবাইলও বন্ধ ছিল। পরে তার সহকর্মীরা খোঁজ নিতে তার ফ্ল্যাটে গেলে ওই নাসের মরদেহ দেখতে পান তারা।
বেনগাজি কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনও কোনও প্রতিবেদন দেয়নি। তবে সূত্রের দাবি, হত্যার আগে ওই নার্সকে সংঘবদ্ধ হয়ে ধর্ষণ করা হয়েছে। তার বাসায় ডাকাতিও হয়েছে।

এ ব্যাপারে ইবনে সিনা পলিক্লিনিক কর্তৃপকে।সর কাছ থেকেও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: দ্য লিবিয়ান অবজারভার

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম