সিরিয়ার সরকার-বিদ্রোহী চুক্তির আওতায় দারায়া ছাড়ছেন অবরুদ্ধরা

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৬, ১৪:৩৭আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৪:৩৭
image

দারায়া ফাঁকা করার কাজ চলছে সরকারের সঙ্গে বিদ্রোহীদের চুক্তির পর সিরিয়ার দামেস্কের দারায়া এলাকা ছাড়তে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। তাদের সঙ্গে বিদ্রোহীরাও এলাকাটি ছাড়তে শুরু করেছেন। এরইমধ্যে স্থানীয় বাসিন্দা ও বিদ্রোহীদের বহনকারী বাসের প্রথম বহরটি দারায়া ছেড়েছে।
চার বছর ধরে অবরুদ্ধ করে রাখার পর শুক্রবার থেকে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় দারায়া শহরটি উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারই সরকার ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্র চুক্তি হয়। ওই চুক্তির আওতায় পুরো এলাকাটি ফাঁকা করে দেওয়ার কথা বলা হয়েছে। দারায়া উন্মুক্ত করে দেওয়ার পর শুক্রবার সকালে সেখানে রেড ক্রিসেন্টের ত্রাণ বহরটি পৌঁছায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই এলাকায় এখন পর্যন্ত একটি ত্রাণবহরই পৌঁছেছে। এলাকার বাসিন্দারা ত্রাণের অভাবে আছেন। তাদের কেউ কেউ অপুষ্টিতে ভুগছেন।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ছয়টি বাস দারায়া শহর ছেড়ে গেছে। ৮ হাজার বেসামরিক ও ৮শ বিদ্রোহীকে শহরটি ছাড়তে হবে। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে সেখানে ২ লাখের বেশি মানুষ বসবাস করত।
২০১২ সাল থেকে শুরু করে চার বছর ধরে এই শহরের অধিবাসীরা সরকারি বাহিনীর ব্যারেল বোমা, এবং অবিরাম বিমান হামলার পরও মাটি কামড়ে পড়ে ছিলেন। সরকারি বাহিনীর এসব হামলায় শহরটির বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

দারায়া ফাঁকা করার চুক্তিকে বিদ্রোহীদের আত্মসমর্পণ প্রেসিডেন্ট আসাদের একটি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

শহরটি ফাঁকা করার এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে সরকারবিরোধী দলগুলো। তাদের অভিযোগ, এর মধ্য দিয়ে দারায়ার মানুষ নয়, বরং গোটা আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হচ্ছে। সূত্র: আল জাজিরা, বিবিসি

/এফইউ/

 

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম