স্কার্ফ পরতে পারবেন তুর্কি পুলিশের নারী সদস্যরা

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৬, ১২:৫৭আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১২:৫৮
image

প্রথমবারের মতো তুর্কি পুলিশের নারী সদস্যদের স্কার্ফ পরার অনুমতি দিয়েছে দেশটির সরকার। এখন থেকে পেশাগত দায়িত্ব পালনের সময় নারী পুলিশ সদস্যরা তাদের ইউনিফর্মের অংশ হিসেবেই স্কার্ফ ব্যবহার করতে পারবেন।

তুর্কি পুলিশের নারী সদস্যদের একাংশ

এখন থেকে পুলিশ বাহিনীতে কর্মরত নারীরা তাদের টুপির নিচে স্কার্ফ দিয়ে মাথা ঢেকে রাখতে পারবেন। ওই স্কার্ফের রঙ হবে ইউনিফর্মের রঙের, আর তাতে কোনও কারুকাজ করা থাকবে না। শনিবার সরকারি গ্যাজেটে এই নির্দেশনা প্রকাশিত হয়েছে। প্রকাশের সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে বলে জানা গেছে।

আনুষ্ঠানিকভাবে সেক্যুলার রাষ্ট্র তুরস্কে নারীদের স্কার্ফ পরার ওপর অনেক বিধি-নিষেধ ছিল। ডানপন্থী জাস্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) ক্ষমতাসীন হওয়ার পর থেকেই স্কার্ফের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে।

২০১০ সালে তুরস্কে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ২০১৩ সালে সরকারি প্রতিষ্ঠানে এবং ২০১৪ সালে হাইস্কুলে স্কার্ফ পরার অনুমতি দেওয়া হয়।

গত সপ্তাহে মুসলিম নারীদের পুলিশে নিয়োগের ক্ষেত্রে কানাডীয় সরকারও ইউনিফর্ম হিসেবে স্কার্ফ পরার অনুমতি দিয়েছে। চলতি মাসের প্রথমদিকে স্কটল্যান্ড প্রশাসনও নারী কর্মীদের কর্মক্ষেত্রে স্কার্ফ পরার অনুমতি প্রদান করে।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম