সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসলামিক স্টেট ও কুর্দিশদের বিরুদ্ধে পরিচালিত হামলার পঞ্চম দিনে এই প্রাণহানি ঘটে। রবিবার ২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে পর্যবেক্ষক সংস্থাগুলো।
এর আগে তুরস্ক কুর্দিশরা সীমান্তবর্তী অঞ্চল দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করে।
ব্রিটেন ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের রামি আব্দেল রহমান বলেন, ‘এই হামলায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।’
এ বিষয়ে তুরস্ক এখনও কোন মন্তব্য করেনি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরও জানায়, রবিবারের হামলায় বেসামরিক নাগরিক ছাড়াও বেশ কিছু যোদ্ধা নিহত হয়েছেন। তবে সে সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি সংস্থাটি।
উল্লেখ্য, জাতিসংঘের হিসাব অনুসারে,সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে অন্তত দুই লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন। দেশান্তরী হয়েছেন প্রায় ৪৬ লাখ সিরীয়। আর অভ্যন্তরীণ বাস্ত্যুচ্যুত হয়েছেন ৬৬ লাখ সিরীয়।
সূত্র: আল জাজিরা
/ইউআর/








