লিবিয়ায় বাংলাদেশি নার্সকে হত্যার ঘটনায় আটজন আটক

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৬, ১০:৫৫আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১০:৫৬
image

ইবনে সিনা পলিক্লিনিক লিবিয়ার বেনগাজিতে নিজ ফ্ল্যাটে এক বাংলাদেশি নার্সকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আট বাংলাদেশিকে আটক করা হয়েছে। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম লিবিয়া হেরাল্ড খবরটি নিশ্চিত করেছে। আটককৃতদের মধ্যে একজন লিবিয়ান এবং বাকি সাত জন বাংলাদেশি। তাদেরকে এ হত্যাকাণ্ড এবং নার্সের বাসার মালামাল চুরি হওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার (২৪ আগস্ট) লিবিয়ার বেনগাজিতে নিজের ফ্ল্যাট থেকে ওই নার্সের মরদেহ উদ্ধার করা হয়। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ উঠে। শুরুতে ওই নার্সের নাম প্রকাশ না করা হলেও লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে তার নাম মিলন পারভীন বলে জানিয়েছে লিবিয়া হেরাল্ড।
সহকর্মীরা জানান, কয়েকদিন ধরে ওই নার্সকে কর্মস্থলে দেখা যায়নি। তার মোবাইলও বন্ধ ছিল। পরে তার সহকর্মীরা খোঁজ নিতে তার ফ্ল্যাটে গেলে ওই নাসের মরদেহ দেখতে পান তারা।মিলন পারভীন লিবিয়ান রেড ক্রিসেন্টের স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ইবনে সিনা পলিক্লিনিকে কাজ করতেন। আল-হাওয়ারি হাসপাতালেও কার্যরত ছিলেন পারভীন।



লিবিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, ৫০ বছর বয়সী পারভীন বাড়িতে পাঠানোর জন্য ৩০ হাজার লিবিয়ান দিনার জমিয়েছিলেন। তাকে হত্যার পর সে টাকাগুলোও খোয়া গেছে। আটককৃত আটজনকে সেই খোয়া যাওয়া টাকা এবং পারভীনের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র: লিবিয়া হেরাল্ড

/এফইউ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম