ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের ড্রোন শনাক্ত করেছে ইরান সেনাবাহিনী। সোমবার এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি একটি সতর্কতা জারি করে ইরানি সেনাবাহিনী। ইরানের সংবাদমাধ্যম তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।
সেনা সূত্র উদ্ধৃত করে তাসনিম জানায়, ইরান বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের পশ্চিম আকাশে যুক্তরাষ্ট্রের এক ড্রোন আবিষ্কার করেছে। ড্রোনটি আফগানিস্তানের দিক থেকে উড়ে আসছিলো। পরে ড্রোনটি চলে যায়।
তবে এই ড্রোনকে কী বলে সতর্কতা দেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি তাসনিম।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ইরানের এক যুদ্ধ জাহাজকে নিজেদের সমুদ্রসীমা থেকে বের হয়ে যাওয়ার জন্য খোলা গুলি করে সাবধানতা জানিয়েছিলো মার্কিন নৌবাহিনী।মার্কিন সেনা মুখপাত্র পিটার কুক জানান, তার আগের সপ্তাহ থেকেই ইরানি জাহাজটি মার্কিন জাহাজকে বিরক্ত করে আসছিলো। জাহাজটির উদ্দেশ্য পরিষ্কার হয়নি, তবে আন্তর্জাতিক সমুদ্রসীমায় এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।
এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল হোসেইন দেহগান জানান, যুক্তরাষ্ট্রের জাহাজ ইরানের সমুদ্রসীমার মধ্যে ঢুকে পড়েছিলো। ফলে স্বাভাবিক নিরাপত্তাজনিত কারণে জাহাজটিকে মোকাবেলা করা হয়।
মার্কিন টহল জাহাজের তিনটি খোলা আওয়াজের পর ইরানের জাহাজটি ফিরে যায়।
সূত্র: বিবিসি, রয়টার্স
/ইউআর/








