মানবিজের দিকে অগ্রসর হচ্ছে তুরস্কপন্থী সিরীয় বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৬, ১১:২৫আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১১:২৮

মানবিজের দিকে অগ্রসর হচ্ছে তুরস্কপন্থী সিরীয় বিদ্রোহীরা সিরিয়ার উত্তরাঞ্চলের তুরস্ক সীমান্তবর্তী মানবিজ এলাকার দিকে অগ্রসর হচ্ছে ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)। এটি সিরিয়ার তুরস্কপন্থী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পরিচিত। কদিন আগেই আইএসের দখল থেকে ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছিল যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি বিদ্রোহীরা। এই কুর্দি বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে তুরস্ক। তাদেরকে তুরস্কের অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

সোমবার এক বিবৃতিতে আঙ্কারা সমর্থিত বিদ্রোহীদের মানবিজের দিকে অগ্রসর হওয়ার খবর নিশ্চিত করেছে তুর্কি সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, তাদের সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) যোদ্ধারা ১০টি গ্রাম পরিষ্কার করেছে। সীমান্ত অপরাধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তুর্কি সেনাবাহিনীর বিবৃতিতে অবশ্য সেখানকার আইএস কিংবা কুর্দি বিদ্রোহীরা এখন কোথায় আছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

তুর্কি-সিরিয়া সীমান্ত সংলগ্ন তুরস্কের গাজিয়ানটেপ এলাকা থেকে আল জাজিরার হাশেম আহেলবারা বলেন, সীমান্তবর্তী শহর জারাব্লাসের নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এফএসএ যোদ্ধারা আমারনা, ইউসেফ বেক ও আইন আল বাইদাসহ বেশকিছু গ্রামের নিয়ন্ত্রণ নেয়।

এর আগে দীর্ঘদিন আইএসের নিয়ন্ত্রণে থাকার পর চলতি মাসের মাঝামাঝি সময়ে মানবিজের দখল নেয় যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)।

এসডিএফকে শহরটির নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী আইএসের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালিয়ে সহায়তা করে।

মে মাসে শুরু হওয়া এসডিএফের অভিযানের লক্ষ্য ছিল তুর্কি সীমান্তবর্তী এলাকাগুলো থেকে আইএসকে হটিয়ে দেওয়া। অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের হটিয়ে এখন মানবিজের নিয়ন্ত্রণ গ্রহণের পথে তুরস্কপন্থী ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম