ট্রান্সআটলান্টিক মুক্ত বাণিজ্য আলোচনা বন্ধের দাবি ফ্রান্সের

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৬, ১৮:২২আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৮:২৫

ট্রান্সআটলান্টিক মুক্ত বাণিজ্য আলোচনা বন্ধের দাবি ফ্রান্সের

ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী প্রস্তাবিত ইইউ-ইউএস বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা বন্ধের আহ্বান জানিয়েছেন।

ফরাসি বাণিজ্যমন্ত্রী ম্যাথিয়াস ফেকল টুইটারে পোস্ট করে জানান, ফরাসি সরকার ট্রান্সআটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ আলোচনার ইতি টানতে চাইছে।

টিটিআইপি সম্পর্কে ফ্রান্স শুরু থেকেই সন্দিহান ছিলো এবং এই চুক্তি বন্ধ করার হুমকিও জানিয়েছে। ফ্রান্সের বক্তব্য ছিলো, যুক্তরাষ্ট্র ইউরোপের তুলনায় অনেক কম ভর্তুকি ফেরত দিচ্ছে।

এই চুক্তি কার্যকর হতে হলে ইইউয়ের ২৮টি সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।

এদিকে, ফেকলের বিবৃতির প্রতিক্রিয়ায় জার্মান অর্থমন্ত্রী সিগমার গাব্রিয়েল বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কার্যত ব্যর্থ হয়েছে, যদিও কোন পক্ষই তা স্বীকার করছে না।’  

 গাব্রিয়েলের এই মন্তব্য জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মারকেলের বক্তব্যের সঙ্গে সংঘাতপূর্ণ। কেননা গত মাসে মারকেল বলেছেন, ইউএস-ইইউ চুক্তি ইউরোপের স্বার্থ পুরোপুরি রক্ষা করবে।

জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও মারকেলের দলের সঙ্গে মিলে গঠিত জোট সরকারের সদস্য গাব্রিয়েল বলেছেন, ‘আমেরিকার প্রস্তাবে সম্মত হওয়া আমাদের উচিত হবে না।’  

 গাব্রিয়েল আরও বলেন, ট্রান্সআটলান্তিক চুক্তিতে দুই পক্ষের মধ্যে অন্তত ১৪ বার আলোচনা ও সংলাপ বিনিময় হয়েছে। কিন্তু কোনবারই দুই পক্ষ কোন বিষয়ে একমত হতে পারেনি। তার দায়ও যুক্তরাষ্ট্রকেই দিতে চাইছেন গাব্রিয়েল। তার মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।  

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইইউ গত তিন বছর ধরেই বিশ্ববাজারে একটি উন্মুক্ত ব্যবসা পরিসর তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। এ বছর দুই পক্ষই আলোচনা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে, যদিও উভয়পক্ষের কাছে ভিন্ন ভিন্ন কারণ রয়েছে।   

সূত্র: গার্ডিয়ান 

/ইউআর/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম