দিল্লির শিক্ষার্থীদের প্রতি কেরি: ‘আপনারা কি নৌকায় করে এসেছেন?’

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০১৬, ১৪:০৯আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৬:২৩
image

আইআইটি ইউনিভার্সিটিতে ভাষণ দিচ্ছেন জন কেরি ভারতের দিল্লিতে বৃষ্টির পর যে যানজট অবশ্যম্ভাবী সেই অভিজ্ঞতাটি এখন আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে অপরিচিত নয়। এরইমধ্যে ভারত সফরের প্রথম দিনেই সোমবার (২৯ আগস্ট) যানজটের ‘স্বাদ’ গ্রহণ করেছেন তিনি। বুধবার (৩১ আগস্ট) বৃষ্টি পরবর্তী জলাবদ্ধতাও বেশ ভালোভাবেই টের পেলেন তিনি। আর সেকারণেই হয়তো খানিকটা অবাক আর খানিকটা মজা করেই তিনি দিল্লির আইআইটি-এর শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছেন তারা নৌকায় করে বিশ্ববিদ্যালয়ে এসেছেন কিনা।
সফরসূচির অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে দিল্লির আইআইটি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল কেরির। কিন্তু ভারি বর্ষণের কারণে তা আর সম্ভব হয়নি। দিল্লির অনেক জায়গাতেই জলাবদ্ধতা হয়েছে। এমন অবস্থায় দেড় ঘণ্টা দেরিতে অর্থাৎ সকাল ১১টার দিকে আইআইটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে মজা করে তিনি বলেন, ‘জানিনা আপনারা সবাই এখানে কিভাবে এলেন। নিশ্চয় আপনাদের নৌকায় করে আসতে হয়েছে।’
বৃষ্টি নিয়ে কেরির মজা করাকে উষ্ণ অভ্যর্থনাই জানিয়েছেন আইআইটি-এর শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সোমবার বাংলাদেশ সফর শেষে ভারতে যান কেরি। ওইদিনই বিমানবন্দর থেকে তাজমহল হোটেলে যাওয়ার সময় কেরিকে প্রচণ্ড যানজটে পড়তে হয়। হোটেলে পৌঁছাতে তার এক ঘণ্টা লেগে যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এফইউ/

 

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম