পাকিস্তানের সঙ্গে চীনের বৃহত্তম সামরিক রফতানি চুক্তি

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০১৬, ২১:১৪আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ২১:২৫

পাকিস্তানের সঙ্গে চীনের বৃহত্তম সামরিক রফতানি চুক্তি ইতিহাসের বৃহত্তম সামরিক রফতানি চুক্তিতে উপনীত হয়েছে চীন। এর আওতায় পাকিস্তানকে অন্তত আটটি অত্যাধুনিক অ্যাটাক সাবমেরিন সরবরাহ করবে দেশটি। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পাঁচ বিলিয়ন ডলারের একটি চুক্তি অনুযায়ী এসব সাবমেরিন সংগ্রহ করছে ইসলামাবাদ।

মোটা অঙ্কের চুক্তি হলেও এসব অ্যাটক সাবমেরিন কিনতে পাকিস্তানকে সহজ শর্তে ঋণ দেবে চীন।

ডিজেল ও বিদ্যুৎ চালিত এই সাবমেরিনগুলি যুদ্ধের কাজে ব্যবহার করা হবে। ২০২৮ সালের মধ্যে সবকটি সাবমেরিন হাতে পাবে পাকিস্তান।

পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা গত ২৬ আগস্ট চীনের সঙ্গে এ চুক্তির বিষয়ে ন্যাশনাল অ্যাসেম্বলি'স স্ট্যান্ডিং কমিটির কাছে ব্রিফ করেন।

এই সাবমেরিনগুলি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে চিনের শিপবিল্ডিং ট্রেডিং কোম্পানিকে।

আটটি সাবমেরিনের মধ্যে প্রথম চারটি ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে। বাকি চারটি দেওয়া হবে ২০২৮ সালের মধ্যে। পাকিস্তান এমনিতেই চীনের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে থাকে। এরমধ্যে ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধজাহাজ, ফাইটার জেটও রয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী