আটক ১১ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৩
image

আসামের আটককেন্দ্র থেকে ওই বাংলাদেশিদের ফেরত পাঠাবে ভারত দুই শিশুসহ ভারতের শিলচর ডিটেনশন সেন্টারে আটক থাকা ১১ বাংলাদেশিকে শিগগিরই দেশে ফেরত পাঠানো হচ্ছে। বুধবার (৩১ আগস্ট) ভারতের আসাম রাজ্যের কাচার জেলার ডেপুটি কমিশনার এস. বিশ্বনাথান খবরটি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
এস. বিশ্বনাথান বলেন, ‘বাংলাদেশ সরকার শিলচর ডিটেনশন সেন্টার থেকে ৯ বাংলাদেশিকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার পর দুই শিশুসহ ওই বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে।
হিন্দুর প্রতিবেদনে বলা হয়, গত বছর মৌলভীবাজারে দুই দেশের ডেপুটি কমিশনার/ম্যাজিস্ট্রেট পর্যায়ের বৈঠকে আটককৃতদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। সেসময় সিলেট ও মৌলভীবাজরের ডেপুটি কমিশনারদের হাতে আটককৃতদের একটি তালিকাও তুলে দেওয়া হয়েছিল।
বিশ্বনাথান বলেন, ‘প্রাথমিক এ পদক্ষেপের মধ্য দিয়ে আমরা নিশ্চিত যে ভবিষ্যতে বাকি আটককৃতদেরও ফেরত পাঠানো যাবে। এ প্রক্রিয়া ধীরগতির হলেও আমরা খুশি যে এ ইস্যুটি নিয়ে যৌক্তিক উপসংহারে পৌঁছা গেছে।’
/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম