পশ্চিম তীরের ইহুদি বসতিতে আরও ২৮৫টি বাড়ি নির্মাণ করবে ইসরায়েল

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৫
image

পশ্চিম তীরে ক্রমাগত বসতি স্থাপন করে যাচ্ছে ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরে নতুন করে ২৮৫টি ইহুদি বসতবাড়ি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন পর্যবেক্ষণকারী সংগঠন পিচ নাউ এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েলি বসতি বিস্তৃত করাকে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনার জন্য হুমকিজনক বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৯৬৭ সালে ইসরায়েলি দখলদারিত্ব প্রতিষ্ঠার পর থেকে স্থাপনকৃত ১শটিরও বেশি বসতিতে প্রায় ৫ লাখ ৭০ হাজার ইসরায়েলি বসবাস করছেন। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও তা মানতে অস্বীকৃতি জানিয়েছে আসছে ইসরায়েল। পিচ নাউ জানায়, নতুন বসতি স্থাপনের সিদ্ধান্তের মধ্য দিয়ে চলতি বছর পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত বেসামরিক প্রশাসনের অনুমদোনকৃত হাউজিং ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ২,৬২৩-এ।
এদিকে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ইসরায়েলি বসতি স্থাপনের বিস্তার এবং ফিলিস্তিনি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া অব্যাহত রাখার মধ্য দিয়ে মূলত দ্বৈত রাষ্ট্রজনিত সমাধানের লক্ষ্যকে খাটো করা হবে।’
সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকেও ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের সমালোচনা করা হয়েছিল। সেসময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসরায়েল।

উল্লেখ্য, ১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। 

অধিকৃত পশ্চিম তীরের ১৮ শতাংশ এলাকাকে ‘ফায়ারিং জোন’ ঘোষণা করে রেখেছে ইসরায়েলি বাহিনী। আর এসব এলাকার মধ্যে ৩৮টি ফিলিস্তিনি কমিউনিটির বসবাস। এসব এলাকায় ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইসরায়েলি বাহিনী। আর তা উপেক্ষা করলেই ফিলিস্তিনিদের বাড়ি-ঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সূত্র: বিবিসি

/এফইউ/

 

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম