সামিয়ার ‘অনার কিলিং’ তদন্তে অবহেলার অভিযোগ, পুলিশ কর্মকর্তা গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৮
image

সামিয়া শহিদ ব্রিটিশ-পাকিস্তানি নারী সামিয়া শহিদের ‘অনার কিলিং’ (পারিবারিক ও ধর্মীয় সম্মান রক্ষার্থে হত্যা) তদন্তে পুলিশের অবহেলার অভিযোগ উঠেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, এরইমধ্যে সামিয়া খুনের মামলায় অবহেলা প্রদর্শনের অভিযোগে একজন পুলিশ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, পাকিস্তানে ধারাবাহিক অনার কিলিং-এর বাস্তবতা রয়েছে। হিউম্যান রাইটস কমিশন পাকিস্তান-এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর পরিবারের সম্মান রক্ষার নামে পাকিস্তানে প্রায় ১১০০ নারী স্বজনদের হাতে খুন হয়েছেন। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১ হাজার। আর ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৮৬৯। যদিও আন্তর্জাতিক আইনের আওতায় সংস্কৃতি, প্রথা, ধর্ম কিংবা ঐতিহ্য কোনও কিছুর নামেই নারীর বিরুদ্ধে সহিংসতা চালানোর যৌক্তিকতা নেই তবুও অনার কিলিংয়ের ধারাবাহিকতায় গত জুলাইয়ের ২০ তারিখে পাঞ্জাবে নিজ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে খুন হন সামিয়া। এ ঘটনায় সামিয়ার প্রথম স্বামী চৌধুরি শাকিলকে হত্যাকারী সন্দেহে গ্রেফতার করা হয়। হত্যার সহযোগী হিসেবে আটক করা হয় তার বাবা মোহাম্মদকে। এক পর্যায়ে পাঞ্জাব পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন তার প্রাক্তন স্বামী। এ ঘটনায় দায়ের করা মামলায় আগস্টে তাদের পাকিস্তানের একটি আদালতে হাজির করে খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়। সেই মামলার তদন্ত কাজেই পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে।
ডন এর খবরে বলা হয়েছে, তদন্তে অবহেলার কারণে মংলা পুলিশ স্টেশন থেকে ওই স্টেশনেরই একজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সামিয়ার ঘটনা তদন্তে নিয়োজিত পুলিশের বিশেষ তদন্ত দলের প্রধান ডিআইজি আবু বরক খোদা বক্স ডন-কে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আকিল আব্বাস নামের পুলিশ কর্মকর্তাকে মামলা তদন্তে অবহেলার অভিযোগে প্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে মামলা করারও সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, অনার কিলিং এর ক্ষেত্রে পাকিস্তানের আইনে বেশ বড় ফাঁক রয়ে গেছে। পরিবার ক্ষমা ঘোষণা করলে এই ধরনের হত্যাকাণ্ডের কোনও বিচার হয় না। অনেক সময় দিয়াত বা ক্ষতিপূরণ দিয়েই পার পেয়ে যান অপরাধী। এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে অ্যামনেস্টির এক বিবৃতিতে সম্প্রতি বলা হয়, ‘অনার কিলিং’ এর জন্য দায়ী অপরাধীদের বিচারের মুখোমুখি করতে ব্যর্থ হচ্ছে পাকিস্তান। এর মধ্য দিয়ে পাকিস্তানি কর্তৃপক্ষ ভুক্তভোগীদের অধিকার হরণ করছে এবং দায়মুক্তির রাজত্ব তৈরি হয়েছে। আর তাতে দেশের নারীরা জীবনের নানা সময়ে এ ধরনের অপরাধীদের শিকার হওয়ার ঝুঁকিতে থাকছেন।’ 

/বিএ/

আপ /এসএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি