এরদোয়ানের পাশে ওবামা

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৫
image

ওবামা ও এরদোয়ান তুরস্কের সাম্প্রতিক ব্যর্থ অভ্যুত্থানে জড়িতদের বিচারের মুখোমুখি করতে তুর্কি সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনে চলমান জি টুয়েন্টি শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ানকে এমন আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামার আশ্বাসকে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রশ্নে এরদোয়ানের প্রতি মার্কিন সমর্থন আকারে দেখছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ‘ব্যর্থ অভ্যুত্থান প্রশ্নে এরদোয়ানের পাশে ওবামা’ শিরোনামে এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে তারা।
এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের হ্যাংঝৌতে তারা এ দ্বিপাক্ষিক বৈঠক করেন।
উল্লেখ্য, ১৫ জুলাই সন্ধ্যায় তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থান ঘটিয়ে দেশের শাসনভার নেওয়ার দাবি করে, যা দেশটির টেলিভিশনে প্রচার করা হয়। মধ্যরাতে ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবি করে দেশটির সেনাবাহিনীর একাংশ। কারফিউ ও সামরিক আইন জারির ঘোষণা দেওয়া হয়। কারফিউর বিরোধিতা করে এরদোয়ানের সমর্থকরা রাস্তায় নেমে এলে সংঘর্ষ শুরু হয়। শেষ পর্যন্ত সামরিক বাহিনীর সব অংশের সমর্থন না থাকায় এবং ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতায় জনগণ রাস্তায় নেমে এলে বিদ্রোহী সেনাদের উদ্যোগ ভেস্তে যায়।

রবিবার (৪ সেপ্টেম্বর) এরদোয়ানের সঙ্গে বৈঠকে ওবামা বলেন ‘যারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে তাদের বিচার কিভাবে নিশ্চিত করা যাবে সে ব্যাপারে বিচার বিভাগ এবং আমার জাতীয় নিরাপত্তা দল তুর্কি কর্তৃপক্ষকে সহায়তা দেওয়া অব্যাহত রাখবে।’

জুলাইয়ের অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে নিজের ক্ষমতাকে আরও নিরঙ্কুশ ও সর্বব্যাপী করতে বিভিন্ন পদক্ষেপ নেন এরদোয়ান। এতে মার্কিন কর্তৃপক্ষের পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলো উদ্বিগ্ন।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসিত ধর্মীয় চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেনকে তুরস্কের ১৫ জুলাইয়ের অভ্যুত্থান প্রচেষ্টার জন্য দায়ী করে আসছে এরদোয়ান সরকার। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। তবে বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন গুলেন। যুক্তরাষ্ট্রও বলে আসছে অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে গুলেনের সংশ্লিষ্টতা থাকার প্রমাণ হাজির করতে পারলেই কেবল তাকে তুরস্কে ফেরত পাঠানো হবে। ওবামার সঙ্গে বৈঠকে এরদোয়ান গুলেনকে ফেরত পাঠানোর জন্য চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে তিনি তা দিয়েছেন কিনা, এখনও তা জানা যায়নি।

এরদোয়ান জানান, ওই অভ্যুত্থান প্রচেষ্টা নিয়ে অতিরিক্ত প্রমাণ সম্বলিত নথি যুক্তরাষ্ট্র সরকারকে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার সরকার। শিগগিরই তার আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে পাঠাবেন বলেও জানান তিনি।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে