সিরিয়ায় সিরিজ বোমা হামলা, আইএস-এর দায় স্বীকার

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৬:০৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৬:০৫
image

সিরিয়ায় সরকারি ও কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত চার শহরে পাঁচটি বোমা হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অর্ধ-শতাধিক। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বোমা হামলাগুলোর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

সিরিয়ায় আইএস-এর বোমা হামলা

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, সোমবার সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় টারটৌস শহরে দুটি, হোমস শহরে একটি, রাজধানী দামেস্কের একটি নিকটবর্তী অঞ্চলে একটি এবং কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা হাসাকা শহরে একটি বোমা হামলা চালানো হয়। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এই হামলাগুলো চালানো হয়।

আইএস-এর কথিত সংবাদমাধ্যম আমাক এজেন্সি-তে ওই জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে বলে সানা এবং আল-জাজিরায় বলা হয়েছে।

টারটৌসে বোমা হামলা

টারটৌস শহরে জোড়া বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জন। শহরটিতে রাশিয়ার নৌঘাঁটি রয়েছে। তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষকগোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই জোড়া বোমা হামলাইয় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন দুই নারী ও এক শিশুসহ ১৪ জন বেসামরিক সিরীয়।

হাসাকায় বোমা হামলা

সানা জানিয়েছে, হোমস শহরে ঢোকার মুখে বাব তাদমুরে গাড়িবোমা চালানো হয়েছে। হোমসের সিভিল সার্জন জানিয়েছেন, চারটি মরদেহ ও ১০ আহত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে।

দামেস্কের নিকটবর্তী সাবৌরা শহরে আরেকটি বোমা হামলা চালানো হয়। এতে একজন নিহত হয়েছেন।

আইএস-এর হামলায় বিধ্বস্ত সিরিয়া

সানা নিউজ এজেন্সি জানিয়েছে, কুর্দিদের ওয়াইপিজি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা হাসাকা শহরে একটি মোটরসাইকেল বোমা হামলা চালানো হয়। এতে আটজন নিহত হন এবং আরও দুইজন আহত হন। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, হামলায় ওয়াইপিজি-র নিরাপত্তা বাহিনী আসায়িশের তিন সদস্য নিহত হয়েছেন।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম