ইরাকের ১২টি কুর্দি লক্ষ্যবস্তুতে তুরস্কের বিমান হামলা

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩০

ইরাকের ১২টি কুর্দি  লক্ষ্যবস্তুতে তুরস্কের বিমান হামলা ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে ১২টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। নিষিদ্ধ ঘোষিত কুর্দি সংগঠন পিকেকে’র নেতারা উত্তর ইরাকের যে অঞ্চলে অবস্থান করছেন সেখানে এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সোমবার দিনশেষে উত্তর ইরাকের মেতিনা এবং হাকুর্ক অঞ্চলে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সামরিক বাহিনী। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের ওপর তুরস্কের চলমান স্থল অভিযানের ধারাবাহিকতায় ইরাকে এ হামলা চালানো হলো বলে মনে করা হচ্ছে। এর আগে রবিবার বিদ্রোহীদের ওপর চালানো তুরস্কের হামলায় অন্তত ৩০ জন কুর্দি বিদ্রোহী নিহত হয়।
তিন দশক ধরে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে স্বায়ত্বশাসনের দাবিতে তুর্কি সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে)। তবে তাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে তুরস্ক। সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি।
/এমপি/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম