সামরিক বাহিনীর সম্প্রসারণের অঙ্গীকার ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০৪

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আরও সম্প্রসারণের অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির এ প্রার্থী বলেছেন, তিনি আরও স্থলসেনা, নৌসেনা, বিমান ও যুদ্ধজাহাজ চান। বুধবার ফিলাডেলফিয়ায় দেওয়া এক বক্তৃতায় তিনি নিজের এমন অবস্থানের কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

হোয়াইট হাউসে বসার প্রথম ৩০ দিনের মধ্যেই আইএসকে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। এ সময় তিনি শক্তি অর্জনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থকে ত্বরান্বিত করা, আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানো এবং বিশ্বে উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দিয়ে আমি এক নতুন পররাষ্ট্রনীতির প্রস্তাব করছি। এর জন্য ব্যর্থ নীতি নিয়ে পুনরায় চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে।’

এদিকে মার্কিন সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা যেসব ভোটার রয়েছেন তাদের বেশিরভাগেরই সমর্থন পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এনবিসি ও সার্ভে মাঙ্কির সর্বশেষ জরিপে উঠে এসেছে এমন চিত্র। এই ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে রয়েছেন ট্রাম্প। হিলারির প্রতি ৩৬ শতাংশ সমর্থনের বিপরীতে ট্রাম্প উপভোগ করছেন ৫৫ শতাংশ সমর্থন।

জরিপে অংশ নেওয়া ৩২ হাজারেরও বেশি নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ইতোপূর্বে সামরিক বাহিনীতে কাজ করা এবং বর্তমানে কর্মরত তিন হাজার ৩৫৮ জন ভোটার।

মঙ্গলবার ৮৮ জন অবসরপ্রাপ্ত জেনারেল ও অ্যাডমিরাল ট্রাম্পকে সমর্থন দিয়ে একটি চিঠি লেখেন। এরপর বুধবার হিলারি ক্লিনটনের প্রচারণা শিবির জানায়, অবসরপ্রাপ্ত অন্য ৯৫ জন জেনারেল ও অ্যাডমিরাল হিলারিকে সমর্থন জানিয়েছেন। সূত্র: বিবিসি, এনবিসি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম