মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:২২

মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭ মিসরে ঈদের ছুটির ব্যস্ত সময়ে বুধবার দুটি সড়ক দুর্ঘটনায় ২৭ ব্যক্তি নিহত হয়েছেন। কায়রোর দক্ষিণে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ২২ জন নিহত হন। অপর দুর্ঘটনায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়েদি আল-গোদদে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা জানান, ৬০ জন যাত্রী নিয়ে কায়রো থেকে আসওয়ানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রেন কায়রোর দক্ষিণে লাইনচ্যুত হয়।

কর্মকর্তারা জানান, আল-আয়াত গ্রামের কাছে তিনটি বগি উল্টে যায়। এতে ট্রেনটির পাঁচ আরোহী নিহত এবং ১৫ আরোহী আহত হন।

মিসরে মাঝেমধ্যেই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। দেশটিতে রাস্তাঘাট ঠিকমতো মেরামত করা হয় না এবং দুর্ঘটনা সংক্রান্ত আইনের প্রয়োগও শিথিল।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম