মার্কিন গোয়েন্দা বিমানের ‘খুব কাছ’ দিয়ে রুশ জঙ্গিবিমানের উড্ডয়ন

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৮

মার্কিন গোয়েন্দা বিমানের ‘খুব কাছ’ দিয়ে রুশ জঙ্গিবিমানের উড্ডয়ন কৃষ্ণ সাগরে বুধবার যুক্তরাষ্ট্রের একটি তথ্য অনুসন্ধানকারী (গোয়েন্দা) বিমানের বিপজ্জনক কাছ দিয়ে উড়ে গেছে একটি রুশ জঙ্গি বিমান। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

পেন্টাগনের দাবির জবাবে মস্কো বলেছে, ‘আন্তর্জাতিক আইনের’ আওতায়ই তাদের বিমানটি উড়ে গেছে।

রুশ সু-২৭ ফকনার বিমানটি মার্কিন গোয়েন্দা বিমানের মাত্র ১০ ফুট কাছ দিয়ে উড়ে গেছে।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, একটি ইউএস পি-৮এ পরিডোন সাবমেরিন বিধ্বংসী ও গোয়েন্দা বিমান আন্তর্জাতিক আকাশ সীমানায় ‘নিয়মিত টহল’ দিচ্ছিল। এ সময় রুশ বিমানটি মার্কিন বিমানটির খুব কাছে চলে আসে।

মার্কিন কর্মকর্তারা এই ঘটনাকে বেপরোয়া, ভয়ঙ্কর ও অপেশাদারি বলে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন বিমানটি রাশিয়ার ভূখণ্ডের দিকে এগিয়ে আসছিল। মার্কিন বিমানটি রাশিয়ার সামরিক মহড়ায় অনধিকার প্রবেশের চেষ্টা চালায়। তাই রুশ বিমানটির চালক আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ নিয়েছেন।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, মার্কিন নৌবাহিনীর বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন কার্যক্রম চালাচ্ছিল।

পেন্টাগনের কর্মকর্তারা বলেন, রাশিয়ার এ ধরনের বেপরোয়া পদক্ষেপ অহেতুক উত্তেজনা বাড়াতে পারে। ভুলক্রমে কোন দুর্ঘটনাও ঘটে যেতে পারে।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম