ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ ওবামার

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৪

বারাক ওবামা এবং রদ্রিগো দুয়ার্তে শেষ পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতে মিলিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে দুয়ার্তে কর্তৃক ওবামাকে ‘মা তুলে গালি’ দেওয়ার পর পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

বুধবার লাওসে আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস) সম্মেলন চলাকালে জাঁকজমকপূর্ণ নৈশভোজের আগে দুই নেতার এ সাক্ষাতপর্ব অনুষ্ঠিত হয়। দুই দেশই এ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে।

ফিলিপাইনের বন্দুকভক্ত প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের সফরসঙ্গী ও ফিলিপিনো পররাষ্ট্র সচিব পারফেক্টো ইয়াসি সাংবাদিকদের বলেন, ‘হোল্ডিং রুমে তারা মিলিত হন। সবার শেষে তারা হোল্ডিং রুম ত্যাগ করেন। তবে তাদের এ সাক্ষাৎ কতক্ষণ ধরে চলে তা আমি বলতে পারবো না। শেষ পর্যন্ত তাদের সাক্ষাৎ হয়েছে। এতেই আমি খুশি।’

এদিকে হোয়াইট হাউজের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, আসিয়ান সম্মেলনের জাঁকজমকপূর্ণ নৈশভোজের আগে দুই নেতা সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন।

উল্লেখ্য, মঙ্গলবার বারাক ওবামার সঙ্গে রদ্রিগো দুয়ার্তের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভিয়েনতিয়েনের উদ্দেশে ওবামার যাত্রার কয়েক ঘণ্টা আগে ওবামাকে মা তুলে গালি দেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। এর পরপরই বৈঠক বাতিলের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নিড প্রাইস। তিনি বলেন, প্রেসিডেন্ট ওবামা ফিলিপিনো নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন না। পরিবর্তে ওবামা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের সঙ্গে বৈঠক করবেন।

/এমপি/

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান