যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক সহায়তা বিষয়ে এক চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে। দশ বছর মেয়াদী এই চুক্তি অনুযায়ী ইসরায়েলকে অন্তত ৩৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই এই চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।
এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে কোন রাষ্ট্রকে দেওয়া সামরিক সহায়তার সর্বোচ্চ অংক। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহুর দিক থেকেও নানা বিষয়ে ছাড় দেওয়া হয়েছে বলে জানায় সূত্র।
এই চুক্তি অনুযায়ী ইসরায়েল এই চুক্তির বাইরে অন্য কোন সামরিক সহায়তা দাবি করতে পারবে না।
এই চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া শুরু করতে ইসরায়েলের প্রধান কূটনীতিক ও নেতানইয়াহুর ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান জ্যাকব নাগেল ওয়াশিংটন পৌঁছেছেন।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিলারি ক্লিনটন বা ডোনাল্ড ট্রাম্প যে-ই নির্বাচিত হোন না কেন, এই চুক্তি কোন অনিশ্চয়তায় পড়বে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহু গত প্রায় ১০ মাস ধরে এ বিষয়ে সমঝোতার চেষ্টা করে আসছিলেন। এ ছাড়াও ফিলিস্তিন প্রশ্নে ওবামা ও নেতানইয়াহুর মধ্যে কিছু দ্বিমত রয়েছে।
সূত্র: রয়টার্স
/ইউআর/








