বছরে ৬টি পারমাণবিক বোমা বানাতে সক্ষম উত্তর কোরিয়া: বিশেষজ্ঞ দল

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:৩৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪১
image

উত্তর কোরিয়া বড় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিকল্পনা চালাচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ তাদের হাতে ২০টি পারমাণবিক বোমা বানাবার সরঞ্জাম মজুদ থাকবে। এর ফলে প্রতি বছর দেশটি ছয়টি করে পারমাণবিক বোমা বানাতে সক্ষম বলে জানিয়েছে পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের একটি দল।

পারমাণবিক কার্যক্রম পরিদর্শনে কিম জং উন

জাতিসংঘের ছয় দফা নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা থেমে থাকেনি। ওই বিশেষজ্ঞ দলের প্রধান সিগফ্রায়েড হেকার জানিয়েছেন, প্রতিবছর প্রায় ১৫০ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে উত্তর কোরিয়া।

সোমবার ওয়াশিংটনের জন হপকিন্স ইউনিভার্সিটিরওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি লেখেন, ওই বিপুল পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ফলে বছরে ছয়টি করে পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন করেছে দেশটি।

উত্তর কোরিয়ার কাছে বর্তমানে ৩২ থেকে ৫৪ কেজি প্লুটোনিয়াম মজুদ রয়েছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়। এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কু জানিয়েছেন, উত্তর কোরিয়ার কাছে প্রায় ৪০ কেজি প্লুটোনিয়াম রয়েছে।

উত্তর কোরিয়ার ব্যালাস্টিক মিসাইল

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির প্রশ্নটি সামনে আসে গত সপ্তাহে তাদের ষষ্ঠ পারমাণবিক পরীক্ষার পর। ওই পারমাণবিক পরীক্ষাটিকে তাদের পারমাণবিক পরীক্ষার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বলে মনে করছে দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়া আগে থেকেই দাবি করে আসছে, তারা পারমাণবিক বোমা বহনে সক্ষম মধ্যম পাল্লার ব্যালাস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে। তবে উত্তর কোরিয়ার প্রকৃত পারমাণবিক সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম