বিব্রতকর ছবি প্রকাশ করায় বাবা-মায়ের বিরুদ্ধে মেয়ের মামলা

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৯

প্রতীকী ছবি

অস্ট্রিয়ার এক আঠারো বছর বয়সী মেয়ে তার বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করেছে। তার দাবি, তার অনুমতি বা মতামতের তোয়াক্কা না করেই তার ছোটবেলার বিব্রতকর ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তার বাবা ও মা।

মেয়েটি আরও দাবি করে, তার বাবা মা তার ৫ শতাধিক ছবি ফেসবুকে পোস্ট করে তার জীবন দুর্বিষহ করে তুলেছেন। তারা ২০০৯ সাল থেকে এই ছবিগুলো পোস্ট করতে শুরু করেন ও তাদের প্রায় ৭০০ বন্ধুর সঙ্গে ছবিগুলো শেয়ার করেন।

এই ছবিগুলোর মধ্যে তার ন্যাপি বদলানো ও পটিতে বসে মলত্যাগ করা শেখানোর ছবিও রয়েছে।

তিনি বলেন, ‘তারা নির্লজ্জের মতো অবিরাম ছবি প্রকাশ করে গেছেন। আমি টয়লেটে বসে আছি, না ন্যাংটো হয়ে দোলনায় শুয়ে আছি তাও ভেবে দেখেননি। সব কিছুরই ছবি তুলেছেন আর পাবলিক করে রেখেছেন।’

তিনি আরও জানান, তার অনুরোধ সত্ত্বেও তার বাবা-মা ছবিগুলো ডিলিট করতে সম্মত হননি।

মেয়েটির আইনজীবী মাইকেল রামি বলেন, এই ছবিগুলো তার ব্যক্তিগত জীবনকে বিঘ্নিত করছে এ কথা প্রমাণ করা গেলে বাবা মা মামলায় হেরে যেতে পারেন। আগামী নভেম্বরে মামলাটির শুনানি হবে বলেও জানান ওই আইনজীবী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ