নিউ জার্সি থেকে উদ্ধার হলো আরও পাঁচ ‘বোমা’

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৭
image

নিউ জার্সির একটি রেল স্টেশন থেকে আরও পাঁচটি সন্দেহজনক ‘বোমা’ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটিকে নিষ্ক্রিয় করতে গেলে, তা বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে আগমুহূর্তে

ম্যানহাটনে একটি ‘বোমা’ বিস্ফোরণ এবং অপর একটি উদ্ধার করার পর যুক্তরাষ্ট্রব্যাপী নিরাপত্তা সতর্ক জারি করা হয়। এরপরই নিউ জার্সির এলিজাবেথ রেল স্টেশন থেকে উদ্ধার করা হলো কাগজে মোড়ানো পাঁচটি ‘বিস্ফোরক যন্ত্র’।

এলিজাবেথের মেয়র ক্রিশ্চিয়ান বোলওয়েজ জানিয়েছেন, রবিবার রাত আটটার দিকে একটি প্যাকেট থেকে তার এবং পাইপ বেরিয়ে থাকতে দেখে দুই ব্যক্তি পুলিশে খবর দেন।

মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে বারোটার দিকে একটি ‘বোমা’ বিস্ফোরিত হয়। নিষ্ক্রিয়করণের সময় এটি বিস্ফোরিত হয়।

তদন্ত কাজের নেতৃত্ব দিচ্ছে এফবিআই এবং তারা বাকি চারটি ‘বোমা’ নিষ্ক্রিয় করতে কাজ করছেন। বিস্ফোরণে কেউ আহত হননি বলে বোলওয়েজ নিশ্চিত করেছেন।  

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বোলওয়েজ বলেন, “রোবটের সাহায্যে ‘বিস্ফোরক যন্ত্র’ নিষ্ক্রিয়করণের কাজ করা হচ্ছে। একটি ‘বিস্ফোরক যন্ত্র’ নিষ্ক্রিয় করার সময় একটি তার কাটার পরপরই তা বিস্ফোরিত হয়। আমি এর প্রযুক্তিগত বিষয় সম্পর্কে অবগত নয়। তবে আমি জানি, সেখানে আরও চারটি ‘বিস্ফোরক যন্ত্র’ রয়েছে।” তিনি আরও জানান, এফবিআই পুরো বিষয়টি তদন্ত করছে।

বোমা আতঙ্কে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে তিনি জানিয়েছেন, ‘বিস্ফোরণের তীব্রতা থেকে বোঝা যায় যে, ‘বিস্ফোরক যন্ত্র’টি নিশ্চিতভাবেই লোকজনের হতাহতের কারণ হয়ে উঠতে পারতো।’

এদিকে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিস্ফোরিত বোমাটি ও উদ্ধারকৃত আরেকটি বোমা উভয়েই প্রেসার কুকার বোমা ছিল বলে নিশ্চিত করেছে কর্মকর্তারা। উভয় বোমা বিস্ফোরণের জন্য ফ্লিপ ফোন এবং ক্রিসমাস লাইট ব্যবহার করা হয়। ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে যে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়, তাও ছিল প্রেসার কুকার বোমা। প্রেসার কুকারে বিস্ফোরক ভরে এ ধরনের বোমা তৈরি করা হয়।

শনিবার রাতে ম্যানহাটনের চেলসি এলাকায় বিস্ফোরণে আহত হয় ২৯ জন। কর্মকর্তারা এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন। তবে বিস্ফোরণের উদ্দেশ্য ও সন্দেহভাজনদের বিষয়ে কোনও তথ্য এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম