নিউ ইয়র্ক বোমা হামলার সন্দেহভাজন রাহমি গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০৬

আহমদ খান রাহমি

নিউ ইয়র্কে বোমা হামলার প্রধান সন্দেহভাজন আফগান যুবক আহমেদ খান রাহমিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সামান্য আহতও হয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, রাহমিকে প্রায় অচেতন অবস্থায় স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশ বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন এই অভিযানে।

এলিজাবেথ নগরের ৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত লিনডেন শহর থেকে গ্রেফতার করা হয় রাহমিকে।

লিনডেন নগরীর মেয়র ডেরেক আর্মস্টিড বলেন, এক বারের মালিক তার হলওয়েটে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান রাহমিকে। তিনি আরও জানান, রাহমি জেগে উঠে তার দিকে গুলি চালালেও ভাগ্যক্রমে বেঁচে যান ওই ব্যক্তি।

উল্লেখ্য, ২৮ বছরের রাহমি যুক্তরাষ্ট্রেরই নাগরিক।তার নাম এফবিআই এর সন্দেহভাজন তালিকায় ছিলো।সোমবার সকালেই তার পরিচয় প্রকাশ করেছে এফবিআই।

সূত্র: বিবিসি 

/ইউআর/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম