‘সমালোচকদের বন্দি করবেন না’

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৫০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৫২
image

দেশে দেশে গণতন্ত্রকে কার্যকর রূপ দিতে বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানদের যথাযথ ভূমিকা প্রত্যাশা করেছেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান বি মুন। 

জাতিসংঘে বক্তব্য রাখছেন বান কি-মুন

মঙ্গলবার জাতিসংঘের ৭১তম অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বের উদ্বোধনী ভাষণে বান কি মুন বিশ্বনেতাদের জনসেবা, আর্থিক স্বচ্ছতা এবং বিরোধীদের মত প্রকাশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। মহাসচিব হিসেবে সাধারণ পরিষদে এটাই তার শেষ ভাষণ।

অধিবেশনে বার্ষিক রিপোর্ট উপস্থাপন করতে গিয়ে মুন রাষ্ট্র ও সরকারপ্রধানদের উদ্দেশে বলেন, ‘সবার প্রতি আমার বার্তা স্পষ্ট। জনগণের সেবা করুন। গণতন্ত্রকে ধ্বংস করবেন না, দেশর সম্পদ লুন্ঠন করবেন না, সমালোচকদের বন্দী করবেন না। তাদের নির্যাতন করবেন না।’

এসময় তিনি সদস্য দেশগুলোর জাতীয় নেতাদের উদ্দেশে আরও বলেন, ‘সদস্য দেশগুলোর ক্ষমতাসীন নেতাদের বোঝা উচিত তারা যে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এটি ওই সকল দেশের মানুষের আস্থার প্রতিফলন। এই পদ তাদের ব্যক্তিগত সম্পদ নয়।’

বক্তব্যের সারাংশে বানি কি মুন বলেন, ‘একটি উপযুক্ত বিশ্ব নির্মাণে এখনও অনেক দেরি। তবে এই লক্ষ্য অর্জনের পথে আমার এগিয়ে যাচ্ছি। দশ বছরে আমি বুঝেছি একত্রে কাজ করলে, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সেখানে পৌঁছাতে পারবো।’

/এনএস/বিএ/

আপ - /এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম