পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত নর্থ ক্যারোলিনা

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩০
image

বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুলিশের গুলিতে এক ‘নিরস্ত্র’ কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্য। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া বিক্ষোভে পুলিশি বাধার পর তা সহিংস রূপ ধারণ করেছে। এরইমধ্যে ১২ জন পুলিশ কর্মকর্তা আহত হওয়ার খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মঙ্গলবার সকালে এক কৃষ্ণাঙ্গ  পুলিশ কর্মকর্তার গুলিতে কিথ ল্যামন্ট স্কট নামের ৪৩ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হন। পুলিশের মুখপাত্র কিথ ট্রিটলির দাবি, পুলিশ গ্রেফতারি পরোয়ানভুক্ত এক আসামিকে ধরতে একটি ভবনের গাড়ি পার্কিংয়ের এলাকায় অভিযান চালাচ্ছিল। এ সময় পুলিশের গুলিতে স্কট নিহত হয়। তবে পুলিশ যাকে খুঁজছিল তিনি স্কট নন। পুলিশের দাবি, কিথ অস্ত্র বহন করছিলেন এবং তাকে হুমকি সৃষ্টিকারী বলে মনে হচ্ছিল। তবে স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিথের স্বজনরা দাবি করেছেনতার হাতে অস্ত্র ছিল না, বই ছিল। ওকলাহোমা অঙ্গরাজ্যে শুক্রবার পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ নাগরিক নিরস্ত্র ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে স্বীকারোক্তি দেওয়ার একদিন পরই এ ঘটনা ঘটলো।
কিথ নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। মঙ্গলবার রাতে শার্লটের ঘটনাস্থলে জড়ো হন তারা। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড বহন করছিলেন। তাতে লেখা ছিল, ‘কৃষ্ণাঙ্গরা জড় পদার্থের মত বসবাস করেন’। এ সময় তারা শ্লোগান দিচ্ছিল, ‘বিচার না হলে শান্ত হব না’।
বিক্ষোভকারীদের দমাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। কর্তৃপক্ষ জানায়, পুলিশের বেশ কয়েকটি গাড়িতে হামলা হয়েছে।  

শার্লট-মেকলেনবার্গ পুলিশ বিভাগ এক টুইটার বার্তায় জানায়, প্রায় ১২ কর্মকর্তা আহত হয়েছে। এক কর্মকর্তার মুখে পাথর এসে লাগে।

গত দুই বছরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময়েই বিক্ষোভ করতে রাস্তায় নেমেছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগের মধ্যে বর্ণবাদের ইস্যুটি জাতীয় বিতর্কে পরিণত হয়। মার্কিন পুলিশের বর্ণবাদ প্রবণতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু হয় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম