চীনে ছাতা ও রোদচশমা ব্যবহার করে বরখাস্ত সাংবাদিক

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:২১

চীনে ছাতা ও রোদচশমা ব্যবহার করে বরখাস্ত সাংবাদিক

চীনের এক টেলিভিশন সাংবাদিককে সাক্ষাৎকার নেওয়ার সময় রোদ থেকে বাঁচতে ছাতা ও রোদচশমা ব্যবহার করতে দেখা যাওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চীনের জিয়ামেন নগরীতে টাইফুন মেরানটির প্রতিবেদন করছিলেন তিনি।

সূত্র জানায়, তার উপস্থিতি দুর্যোগপীড়িত অঞ্চলের মধ্যে ও সাক্ষাৎকারদাতা স্বেচ্ছাসেবকের সঙ্গে অত্যন্ত বেমানান ও বিপরীত বলে মনে হয়। সাক্ষাৎকার গ্রহণের সময় তোলা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে অনেকেই এই সাংবাদিকের পেশাদারিত্বের অভাবকে নির্দেশ করে সমালোচনা করেন।

এতে করে ওই সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করে জিয়ামেন টিভি।

জিয়ামেন টিভি স্টেশন থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের একজন সাংবাদিক আমাদের নিয়ম কানুন মানেননি ও সাক্ষাৎকার গ্রহণের সময় অসদাচরণ করেছেন। এতে সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ও জনমনে নেতিবাচক প্রভাব পড়েছে।’

উল্লেখ্য, টাইফুন মেরানটি ছিল এ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন। এতে অন্তত একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, তার এই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ ও তার বরখাস্ত হওয়ার খবরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে আলোড়ন। ওই সাংবাদিকের ছবি যিনি প্রথমবার অনলাইনে প্রকাশ করেছেন তার মধ্যে তৈরি হয়েছে অপরাধবোধ। কেননা তার মতে, ওই সাংবাদিক তার ত্রুটির তুলনায় অনেক বেশি শাস্তি পেয়েছেন।আবার অনেকে এমনও বলছেন, সাংবাদিকতা অত্যন্ত কষ্টকর কাজ, এতে কাজটিই মুখ্য, সাংবাদিকের পোশাক আশাক নয়।

সূত্র: বিবিসি

/ইউআর/

  

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম