আইএস প্রধান বাগদাদিকে হত্যার পরিকল্পনা হিলারির

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৬, ২২:৪১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৩

হিলারি ক্লিনটন জঙ্গি সংগঠন আইএসকে থামানোর পরিকল্পনা করছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। জানা গেছে, আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে গ্রেফতার কিংবা হত্যা করা অগ্রাধিকার তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট প্রার্থীর। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হাতে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার অভিজ্ঞতা কাজে লাগানো হবে। হিলারির নির্বাচনি প্রচারণা শিবির থেকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যমটি।

২০১৫ সালের গোড়ার দিক থেকেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আইএসের বিরুদ্ধে বেশ তৎপর হয়ে উঠে। হিলারির পরিকল্পনাকে ওই তৎপরতার বিস্তৃতি বা যুক্তরাষ্ট্রের আইএস-বিরোধী লড়াইয়ের পথে একটি বৃহত্তর উদ্যোগ বলে মনে করা হচ্ছে। জঙ্গিদের হামলা প্রতিহত করতেই এমন চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

হিলারির নির্বাচনি প্রচারণা টিমের উপদেষ্টারা জানিয়েছেন, সন্ত্রাসী গ্রুপগুলোর বড় ধরনের আক্রমণ ঠেকাতেই এ পরিকল্পনা করা হচ্ছে। তবে নিজ থেকে যারা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে তাদের শনাক্ত করা কঠিন।

পরিকল্পনা অনুযায়ী আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে গ্রেফতার কিংবা হত্যার উদ্দেশ্যে তার অনুসন্ধান প্রক্রিয়া জোরদার করা হবে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যেভাবে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করতে সক্ষম হয়েছেন সেই অভিজ্ঞতাও মাথায় রাখা হবে। এক্ষেত্রে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ওপর জোর দেওয়া হবে।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম