সঞ্চালকের বিরুদ্ধে হিলারির প্রতি পক্ষপাতের অভিযোগ

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:৩৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৭
image

সঞ্চালকের বিরুদ্ধে হিলারির প্রতি পক্ষপাতের অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত বিতর্কে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি সঞ্চালকের পক্ষপাতের অভিযোগ তুলেছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। ট্রাম্প শিবিরের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে।
প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত প্রথম ওই বিতর্কে উঠে আসে বর্ণবাদ, যুদ্ধ, পররাষ্ট্রনীতি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। একে মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কের ইতিহাসে ‘সর্বকালের সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক’ বলেও উল্লেখ করা হচ্ছে। এনবিসি টেলিভিশনে অনুষ্ঠিত ওই বিতর্কের সঞ্চাক ছিলেন লেস্টার হল্ট। ট্রাম্প শিবির তাকে হিলারির প্রতি পক্ষপাতে অভিযুক্ত করেছে।

সঞ্চালকের বিরুদ্ধে হিলারির প্রতি পক্ষপাতের অভিযোগ
ট্রাম্পের প্রচারণা শিবিরের একজন মুখপাত্র বরিস ইফসেতিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘লেস্টার হল হিলারি কথা বলার সময় বেশিবার তাকে থামিয়ে নিজে কথা বলেছেন। ট্রাম্পের অবস্থানকেই বেশি করে প্রশ্নবিদ্ধ করেছেন। ট্রাম্পের ব্যাপারে তিনি বেশি কঠোর ছিলেন।’
নেটওয়ার্ক ও রাজনৈতিক বিশ্লেষকদের একটি দল তাদের পরিসংখ্যানে জানিয়েছে, প্রায় ১০ কোটি মার্কিন নাগরিক সোমবারের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক টেলিভিশন অথবা অন্য কোনও মাধ্যমে সরাসরি দেখেছেন। তারা এটিকে একটি ‘ঐতিহাসিক’ ঘটনা বলেও দাবি করছেন।
মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান নিলসেন জানিয়েছে, প্রেসিডেন্সিয়াল বিতর্কে গত ৫০ বছরের দর্শক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মার্কিন দর্শক ২০১২ সালের ৩ অক্টোবরে অনুষ্ঠিত বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাম ওবামা এবং তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বি মিট রমনির মধ্যকার বিতর্কটি দেখেছিলেন। ওই বিতর্ক দেখেছেন চার কোটি ৬২ লাখ মার্কিনি।
/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম